Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মুকুল ফিরেছেন, এবার কি রাজীবদের পালা! তৃণমূলে ঘরওয়াপসির সম্ভাবনায় যাঁদের নাম

মুকুল ফিরেছেন, এবার কি রাজীবদের পালা! তৃণমূলে ঘরওয়াপসির সম্ভাবনায় যাঁদের নাম

একুশের মহাযুদ্ধে বিজেপিকে পরাস্ত করার পর মমতা বন্দ্য্যোপাধ্যায়ের দলে ফিরতে মুখিয়ে ছিলেন অনেক নেতা। মুকুল রায়ের পিছু পিছু অনেকেই লাই দিয়েছিলেন। কিন্তু তৃণমূল এখন পর্যন্ত কোনও সপুত্র মুকুর রায় ভিন্ন কোনও প্রথম সারির নেতাকে এন্ট্রি দেয়নি। এবার কি তবে রাজ্যের প্রাক্তনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ফিরতে পারেন তৃণমূলে।

তৃণমূলে ফেরার তালিকায় যাঁদের নাম উঠে আসছে

তৃণমূলে ফেরার তালিকায় যাঁদের নাম উঠে আসছে

তৃণমূল কংগ্রেসে ফিরতে অনেক পা বাড়িয়ে থাকলেও, যাঁরা একুশের নির্বাচনের প্রাক্কালে দলকে বিপদে ফেলে চলে গিয়েছিলেন, তাঁদের ফেরাতে গররাজি ছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে যাঁরা দল ছেড়েও নমনীয় ছিলেন, তাঁদের কথা ভাবা হবে বলে জানান তিনি। সেইমতোই রাজীব বন্দ্যোপাধ্যায় ও দীপেন্দু বিশ্বাসদের নাম উঠে আসছে ঘরওয়াপসির সম্ভাবনায়।

মুকুলের পর সবথেকে বেশি চর্চা রাজীবকে নিয়ে

মুকুলের পর সবথেকে বেশি চর্চা রাজীবকে নিয়ে

মুকুল রায় তৃণমূলের ফেরার পর সবথেকে বেশি জল্পনা তৈরি হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফেরার জল্পনার নেপথ্যে যেমন ছিল কিছু ফেসবুক পোস্ট, তেমনই ছিল তৃণমূলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন জয়ের পর, একইভাবে বিজেপির সমালোচনা করেছিলেন। তৃণমূল নেতা-নেত্রীদের আত্মীয় বিয়োগে সবার আগে তাঁকে দেখা গিয়েছে।

দীপেন্দুর বিজেপি-ত্যাগ ও তৃণমূলে ফেরার জল্পনা

দীপেন্দুর বিজেপি-ত্যাগ ও তৃণমূলে ফেরার জল্পনা

এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষমতায় ফিরতেই দীপেন্দু বিশ্বাসকে নিয়েও জল্পনা শুরু হয়েছিল। নারদা-কাণ্ডে সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার পরই বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগে দল ছেড়েছিলেন দীপেন্দু। তারপর থেকেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়েছিল।

সোনালির আবেগঘন পোস্টের পরও নীরব তৃণমূল

সোনালির আবেগঘন পোস্টের পরও নীরব তৃণমূল

সোনালি গুহ খোলা চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরতে চেয়েছিলেন। বলেন, দিদিকে ছাড়া তিনি বাঁচবেন না। যা করেছিলেন, তা আবেগের বশেই করে ফেলেছিলেন। তাঁকে আর একটিবার সুযোগ দেওয়ার কথা বলেন সোনালি গুহ। কিন্তু একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালি গুহকে নিয়েও নিশ্চুপ থাকে তৃণমূল।

পুজোর আগে কি ঘরওয়াপসি হবে, জল্পনায় যাঁদের নাম

পুজোর আগে কি ঘরওয়াপসি হবে, জল্পনায় যাঁদের নাম

একইভাবে তৃণমূলে ফিরতে আবেদন জানিয়েছিলেন মালদহের প্রাক্তন বিধায়ক সরলা মুর্মু, উত্তর দিনাজপুরের অমল আচার্য প্রমুখ। কিন্তু কাউকেই তখন ফেরানো হয়নি। এখন দেখার পুজোর আগে তাঁদের ফেরানো হয় কি না। তাঁদের ঘরওয়াপসির সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে রাজ্যের শাসকদল তাৎপর্যপূর্ণভাবে স্পিকটি নট।

দল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে

দল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে

রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাড়ার পর সে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেননি। দল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বুকে নিয়ে। দল ছাড়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিশানা করতেই তিনি পাল্টা দিয়েছিলেন। তবে মমতার বিরুদ্ধে তাঁর সেই মুখ খোলাই এখন দলে তাঁর এন্ট্রি অন্তরায় হয়ে উঠেছে। যদিও ২০২১-এ তৃণমূলের বিপুল জয়ের পর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন।

রাজীবের তৃণমূলে ফেরার মূল অন্তরায় দলের একাংশ

রাজীবের তৃণমূলে ফেরার মূল অন্তরায় দলের একাংশ

তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে ফেরার পিছনে মূল অন্তরায় হয়ে উঠেছিলেন দলের একাংশ। নেতা-কর্মীরা তাঁর বিরুদ্ধে রাস্তায় পর্যন্ত নেমেছেন। ফলে নেতৃত্ব সাহস করেননি তখনই তাঁকে ফিরেয় নেওয়ার। এখন নির্বাচনোত্তর পর্বে তিনমাস কেটে গিয়েছে ইতিমধ্যে। সেই দগদগে ঘা কতটা শুকিয়েছে তার উপর নির্ভর করবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরার বিষয়টি।

রাজীবের ঘরওয়াপসি বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে

রাজীবের ঘরওয়াপসি বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে

রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, মুকুল-শুভ্রাংশু পরবর্তী পর্যায়ে ঘরওয়াপসির সম্ভাবনায় যাঁদের নাম প্রথম সারিতে রয়েছে, তাঁরা হলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ও দীপেন্দু বিশ্বাস। দীপেন্দু বিশ্বাস খেলার জগতের লোক। ফলে তাঁকে নিয়ে তেমন কোনও সমস্যা না হলেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখনও প্রশ্ন চিহ্ন রয়ে গিয়েছে। কীভাবে জেলার নেতা-কর্মীদের সামলানো হবে রাজীবের ঘরওয়াপসিতে, সেটাই চ্যালেঞ্জ তৃণমূলের কাছে।

রাজীব-দীপেন্দুর পাশাপাশি আর কার নাম জল্পনায়

রাজীব-দীপেন্দুর পাশাপাশি আর কার নাম জল্পনায়

রাজীব-দীপেন্দুর পাশাপাশি আর একটি নাম শোনা যাচ্ছে, সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ। তিনি আবেগপূর্ণ পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে জাগয়া ফিরে পেতে। তারপর তিনি কালীঘাটে এসে দেখা করে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের পারলৌকিক কর্মেও তাঁকে দেখা গিয়েছিল। এখন রাজীব বন্দ্যোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস ও সোনালি গুহর তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন নিয়েই জল্পনা রাজনৈতিক মহলে। পুজোর আগে তৃণমূলে তাঁদের ঘরওয়াপসি নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চা শোনা যাচ্ছে কান পাতলেই।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+