সাগরে ঘণীভূত নিম্নচাপ ধেয়ে আসছে উপকূলে, আলোর উৎসব পণ্ড হওয়ার আশঙ্কা বাংলায়

ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। আলোর উৎসব দীপাবলিকেও ছাড়ল না খারাপ আবহাওয়া। কালীপুজোর রাত শেষ হওয়ার পরই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

ফের বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা। আলোর উৎসব দীপাবলিকেও ছাড়ল না খারাপ আবহাওয়া। কালীপুজোর রাত শেষ হওয়ার পরই ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। কোথাও মুষলধারে, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরে পূর্বাভাস, বুধবার দীপাবলির আকাশ ভাসাতে পারে বাংলাকে। ফলে দীপের উৎসব নিয়ে তীব্র সংশয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।

সাগরে ঘণীভূত নিম্নচাপ ধেয়ে আসছে উপকূলে, আলোর উৎসব পণ্ড হওয়ার আশঙ্কা বাংলায়

বুধবার সকাল থেকেই হাওড়া-হুগলি, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি চলছে। মেঘলা আকাশ। কলকাতাতেও হালকা বৃষ্টি হয়েছে, আকাশ মেঘলা। বুধবার সারাদিনই আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি ও সেইসঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উপরিউক্ত জেলাগুলি ছাড়াও উত্তর ২৪ পরগনা, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বিক্ষিপ্ত বৃষ্টি হয় দিঘা, কাঁথি, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার-সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায়।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘণীভূত হয়েছে। তা আবার বিহার পর্যন্ত বিস্তৃত। তার জেরেই এই বৃষ্টি চলছে। দীপাবলির রাতেও আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আবহবিদরা আরও জানিয়েছেন, এই নিম্নচাপ রেখার কারণেই উত্তরে বাতাস ঢুকতে বাধা পাচ্ছে বাংলায়। ফলে বিগত কয়েকদিন তাপমাত্রা বেড়েছে। মেঘ সরে গেলে ফের তাপমাত্রা কমে শীতের আমেজ ফিরতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+