মাঘের শেষে বৃষ্টির পূর্বাভাস, ফের কি ফিরবে শীত
আবারও বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহের শেষেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
আবারও বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহের শেষেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

মাঘের শেষে বৃষ্টির হাত ধরে কি ফের শীত ফিরবে। এমনটাই মনে করা হচ্ছে। জোড়া ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে মেঘ ঢুকেছে। ফলে চলতি সপ্তাহের শেষে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবারের মতো মঙ্গলবারেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
উত্তর থেকে দক্ষিণবঙ্গ, একমাত্র কোচবিহার বাদ দিলে সব জায়গাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। সামনের দিন দুয়েক রাজ্যের প্রায় সর্বত্রই আকাশ মেঘলা থাকবে বলে জানানো হয়েছে।

রাজ্যের কয়েকটি শহরের সর্বনিম্ন তাপমাত্রা একনজরে
- দার্জিলিং ৪.২(২) ডিগ্রি
- জলপাইগুড়ি ১৩.৩(২) ডিগ্রি
- কোচবিহার ১০(-১) ডিগ্রি
- মালদহ ১৬.৩(২) ডিগ্রি
- বহরমপুর ১৫.৬(১) ডিগ্রি
- শ্রীনিকেতন ১৪.৪(১) ডিগ্রি
- আসানসোল ১৫.৫ ডিগ্রি
- বাঁকুড়া ১৫.৮(১) ডিগ্রি
- বর্ধমান ১৪.২ ডিগ্রি
- ডায়মন্ডহারবার ১৮.২(২) ডিগ্রি
- দিঘা ১৯.২ (২) ডিগ্রি












Click it and Unblock the Notifications