সকাল থেকে কখনও রোদ, কথনও মেঘলা! বৃষ্টি থেকে রক্ষা নেই অষ্টমীতে, বার্তা হাওয়া অফিসের
অষ্টমীর সকাল থেকে কখনও রোদ, কখনও মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নবমীতে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে।
অষ্টমীর সকাল থেকে কখনও রোদ, কখনও মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে নবমীতে বৃষ্টি বাড়বে উত্তর ও দক্ষিণবঙ্গে। পাশাপাশি দশমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

একইসঙ্গে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা
রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। পাশাপাশি ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল পর্যন্ত ঘূর্ণাবর্ত অবস্থান করছে। ঘূর্ণাবর্তের জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আপাতত উত্তরবঙ্গে সেরকম কোনও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের আট জেলার কোনও কোনও জায়গায় বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সোমবার কোনও কোনও জায়গায় বর্জ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। বুধবার অর্থাৎ একাদশীতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।
-
ভোটের আগে শাপমুক্তি! প্রায় ১৩ বছর পর জেল থেকে বেরোচ্ছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
আবু হাসেম খান চৌধুরী: ৮৯ বছর বয়সে প্রয়াত মালদহ কংগ্রেসের মহীরূহ 'ডালু' -
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভাঙল ওয়েইসির এআইএমআইএম -
'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর -
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে












Click it and Unblock the Notifications