ভ্যাপসা গরম থেকে মিলবে রেহাই, বিকেল থেকে আকাশ কালো করে ঝেঁপে নামবে বৃষ্টি

ভ্যাপসা গরম থেকে মিলবে রেহাই, বিকেল থেকে আকাশ কালো করে ঝেঁপে নামবে বৃষ্টি

জুন পড়তেই ভ্যাপসা গরমে অতিষ্ট শহর কলকাতা। তবে বিকেল হলেই মাঝে মধ্যেই বৃষ্টি নামছে। শনিবার সকাল থেকেই তীব্র রোদ আর ভ্যাপসা গরমে জেরবার অবস্থা হয়েছে শহরবাসীর। তবে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না বিকেল থেকেই আকাশ কালো করে নামবে ঝাঁপিয়ে বৃষ্টি। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

 সন্ধে থেকে নামবে বৃষ্টি

সন্ধে থেকে নামবে বৃষ্টি

চাঁদি ফাটা রোদ আর ভ্যাপসা গরবে জেরবার দক্ষিণবঙ্গ। জুন মাস পড়তেই বেড়েছে গরম। যদিও বিকেল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানিেয়ছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রবল বর্ষণের পূর্বাস রয়েেছ। যদিও গত কয়েকদিন ধরেই সন্ধের পর থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

ঘনাচ্ছে নিম্নচাপ

ঘনাচ্ছে নিম্নচাপ

এদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। যার জেরে ওড়িশা এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার প্রভাব পড়বে শহর কলকাতাতেও। তাই আগামী সপ্তাহে শহরে ভারী বৃষ্টি শুরু হবে বলে মনে করছে হাওয়া অফিস। যদিও এটা প্রাক বর্ষার বৃষ্টি বলে মনে করা হচ্ছে।

 ধেয়ে আসছে গতি

ধেয়ে আসছে গতি

সদ্য আম্ফানের তাণ্ডব কাটিয়ে উঠে আরেক বিপর্যয়ের দিকে এগোচ্ছে রাজ্য। বঙ্গোপসাগরে মায়ানমারের উপকূলে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। সেটি ক্রমশ শক্তিবৃদ্ধি করছে। এটাই শক্তিশালী ঘূর্ণিঝড় গতির রূপ নিচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ৮ জুন সেটা কতটা শক্তিবৃদ্ধি করে সেটার উপরে নির্ভর করছে বর্ষার আগমন।

পিছিয়ে যেতে পারে বর্ষা

পিছিয়ে যেতে পারে বর্ষা

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপটি ওড়িশার উপকূলে দিকে গেলে বাংলায় বর্ষা ঢুকতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে এবছর বর্ষা আসতে তেমন দেরি হবে না বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+