Train Accident: হাওড়া-শিয়ালদহ স্টেশনে খোলা হল হেল্পলাইন নম্বর, উত্তরবঙ্গগামী ট্রেন পরিষেবা ব্যাহত

Kanchanjunga Express Accident: যুদ্ধ কালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জািনয়েছে পুলিশ। মালগাড়ির চালকও মারা গিয়েছেন। এনজেপি থেকে দূরে হওয়ায় উদ্ধারকারীদের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগেছে। পরিস্থিতি সামাল দিতে শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে হেল্পলাইন নম্বর খোলা হয়েছে।

অন্যদিকে মালদহ এবং এনজেপি স্টেশনেও হেল্পডেস্ক খোলা হয়েছে। ইতিমধ্যেই শিয়ালদহ স্টেশনে ট্রেনের যাত্রীদের পরিবারের পক্ষ থেকে ভিড় করতে শুরু করেছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একের পর এক দেহ বের করে আনা হচ্ছে ঘটনাস্থল থেকে।

Kanchanjunga Express accident

দুর্ঘটনার কারণে হিসেবে রেলের তরফে জানানো হয়েছে সিগন্যালিং সমস্যার কারণে এই দুর্ঘটনা। সিগন্যালিং বক্স গুলিতে জল ঢুকে সেগুলি কোনও কারণে বন্ধ হয়ে গিয়েছিল। সেকারণেই মালগাডির চালক জানতে পরেননি তিনি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে লাইনে রয়েছে সেই লাইনে ঢুকে পড়েছেন। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে দুর্যোগ চলছে। সেকারণে উদ্ধারকাজ ব্যাহত হয়েছে বেশ কিছু সময়।

ট্রেনের ভেতরে বসে রয়েছেন যাত্রীরা। বাকি যাত্রীদের কোনও জল বা খাবার পৌঁছে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। ট্রেনে অন্যান্য কামরারা যাত্রীরা জানিয়েছেন প্রায় ২ ঘণ্টার পরে এখানে উদ্ধারকারীরা পৌঁছয়। ট্রেনের অন্য যাত্রীরাই নেমে প্রথমে দুর্ঘটনার কবলে পড়া কামরার যাত্রীদের বাঁচানোর চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে ৫ জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই।

উত্তরবঙ্গের ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে এই দুর্ঘটনার কারণে। এনজেপি গামী বন্দেভারত এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে
একাধিক ট্রেন অন্যান্য স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। শিয়ালদহ স্টেশনে হেল্পলাইন বুথ খোলা হয়েছে সেখানে রিজার্ভেশন শিট নিয়ে বসেছেন যাত্রীরা। ইতিমধ্যেই রিলিফ ট্রেনও পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তবে পূর্ব রেলের সিপিআরও জানিয়েছেন আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু নির্ধারিত সময়েই চলবে বলে জানিয়েছেন তিনি।

যাত্রীরা যাতে এই ঘটনায় আতঙ্কিত না হন পূর্ব রেলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যাঁদের আত্মীয়-সজ্জনদের খোঁজ পেতে সমস্যা হচ্ছে তাঁরা যেন এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন সবরকম তথ্য দিলে রেল সহযোগিতা করবে বলে জানিয়েছেন CPRO কৌশিক মিত্র। এদিকে দিল্লিতে কন্ট্রোল রুমে জরুরি বৈঠক শুরু করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি ঘটনাস্থলে আসছেন বলে জানা গিয়েছে। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাও পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+