পাঁচঘণ্টা পরে কলাপাতা সরল ওভারহেড লাইনে, অবরোধ উঠল শিয়ালদহ দক্ষিণ শাখায়

পাঁচ ঘণ্টা পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে উঠল শিয়ালদহ দক্ষিণ শাখার রেল-অবরোধ। ওভারহেড লাইন থেকে কলাপাতা সরিয়ে সাড়ে ১২টা নাগাদ অবরোধ তুলে দেওয়া হয়।

কলকাতা, ২৪ অক্টোবর : পাঁচ ঘণ্টা পর রেল কর্তৃপক্ষের আশ্বাসে উঠল শিয়ালদহ দক্ষিণ শাখার রেল-অবরোধ। ওভারহেড লাইন থেকে কলাপাতা সরিয়ে সাড়ে ১২টা নাগাদ অবরোধ তুলে দেওয়া হয়। ক্রমেই স্বাভাবিক হতে শুরু করেছে শিয়ালদহ-ডায়মণ্ড হারবার শাখার ট্রেন চলাচল। তবে প্রতিটি স্টেশনেই ট্রেন দাঁড়িয়ে থাকায় পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে পূ্র্ব রেল কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকেই দফায় দফায় অবরোধে বিপর্যস্ত হয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার রেল পরিষেবা। শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার হোটর স্টেশনে অবরোধ শুরু করেন যাত্রীরা।

দেরিতে ট্রেন, অবরোধে যাত্রীরা, শিয়ালদহ দক্ষিণে পরিষেবা বিঘ্ন

যাত্রীদের অভিযোগ, ট্রেন অসম্ভব দেরিতে চলায় সপ্তাহের প্রথম দিনেই নাকাল হতে হচ্ছে অফিসযাত্রীদের। আর নিছক এটা একটা দিনেই নয়, প্রায়ই ডায়মন্ড হারবার লাইনে ট্রেন চলাচল করে দেরিতে। যাত্রীদের নিত্য হয়রানির শিকার হতে হয়।

সময়ে ট্রেন না আসায় বিক্ষোভ দানা বাঁধে। যাত্রীরা প্ল্যাটফর্ম থেকে নেমে রেললাইনে বসে পড়েন। ওভারহেড লাইনে কলাপাতা ফেলে অবরোধ শুরু হয় হাটোরে। ক্রমেই অবরোধ ছড়িয়ে পড়ে অন্যান্য স্টেশনগুলিতেও।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছিলেন, ডায়মণ্ডহারবার লাইনে একটি ফাটল ধরা পড়ায়, সেটি মেরামতের কাজ চলছে। তাই এদিন ট্রেন একটু বিলম্বে যাতায়াত করছিল। আপ ও ডাউনের ট্রেন চলাচলে খানিক বিঘ্ন ঘটে।

রেল অবরোধের খবর পেয়ে রেল আধিকারিকরা ঘটনাস্থলে যান। অবরোধাকারীদের সঙ্গে আলোচনা শেষে তাঁদের আশ্বস্ত করেন আধিকারিকরা। অবরোধ উঠলেও প্রতি স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় তা স্বাভাবিক হতে সময় লাগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+