বিজেপির রাজ্য সভাপতিকে চতুষ্পদ, পুঁটিমাছ বললেন রবীন্দ্রনাথ! কেন, দিলেন ব্যাখ্যা
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পুঁটিমাছের সঙ্গে তুলনা করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রথমে তাঁকে জীবজন্তুর সঙ্গে তুলনা করেন মন্ত্রী, তারপর বলেন, আসলে বিজেপির রাজ্য সভাপতি হলেন একজন পুঁটিমাছ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পুঁটিমাছের সঙ্গে তুলনা করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। প্রথমে তাঁকে জীবজন্তুর সঙ্গে তুলনা করেন মন্ত্রী, তারপর বলেন, আসলে বিজেপির রাজ্য সভাপতি হলেন একজন পুঁটিমাছ। জালে ধরা পড়ার পর বার দু-তিনেক লাফালাফি করে। তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়।

বুধবার বিজেপির ডাকা বনধ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের কোচবিহারের সভা থেকে মন্ত্রী কেবল চতুষ্পদে আটকে না থেকে পুঁটিমাছের পর্যায়ে নামিয়ে আনেন বিজেপি রাজ্য সভাপতিকে। মন্ত্রী রবীন্দ্রনাথ বলেন, মানুষ কর্মনাশা বনধ মেনে নেননি। বনধকে প্রত্যাখান করেছেন। সেই কারণে দোকানপাট খুলেছে, যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করেছে।
রবীন্দ্রনাথ ঘোষের ব্যাখ্যা, অনেক জীবজন্তু, জানোয়ার আছে, যাঁরা শুধু দাপিয়ে বেড়ায় জঙ্গলে। দিলীপ ঘোষের অবস্থাও সেইরকম। ওনার পাশে কোনও লোক নেই। শুধুই লাফালাফি করেন। আবার তাঁর অবস্থা তুলনা করা যায় পুঁটিমাছের সঙ্গেও। তিনি বলেন, পুঁটি মাছকে জল থেকে তোলার পর দু-তিনবার লাফিয়েই নিস্তেজ হয়ে পড়ে। দিলীপবাবুও প্রথমে খানিক লাফালাপি করেন, তারপর মিইয়ে যান।

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী এমনিতেই বিতর্কিত চরিত্র। তাঁর মন্তব্য নিয়ে প্রায়শই হইচই শুরু হয়। বিতর্ক হয়। এবারও তার অন্যথা হল না। এ ব্যাপারে তাঁর সুনাম রয়েছে অনুব্রত মণ্ডল, দিলীপ ঘোষ বা জ্যোতিপ্রিয় মণ্ডলের মতো। এবারও তাই তাঁর এই মন্তব্য নিয়ে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সমালোচনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications