দুর্নীতির অভিযোগ ওঠায় লটারিতে ঠিক হবে ডব্লুবিসিএস ইন্টারভিউ বোর্ড
কলকাতা, ২২ জানুয়ারি: দুর্নীতির অভিযোগ ওঠায় ডব্লুবিসিএস পরীক্ষার ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট নিয়ে নড়েচড়ে বসল পাবলিক সার্ভিস কমিশন। ঠিক হয়েছে, আগে থেকে কোনও প্রার্থীর নামধাম জানানো হবে না। এমনকী, আগে ইন্টারভিউ বোর্ড ও সেই বোর্ডে কে কে ইন্টারভিউ দেবেন, তা জানিয়ে দিত পিএসসি। এ বার ইন্টারভিউয়ের দিন সকালে লটারি করে ঠিক হবে, কোন প্রার্থী কোন বোর্ডের সামনে হাজির হবেন।
আরও পড়ুন: ডব্লুবিসিএস পরীক্ষাতে ঘুঘুর বাসা, রাষ্ট্রপতি ও রাজ্যপালের হস্তক্ষেপ চায় সিপিএম
কুলীন ডব্লুবিসিএস পরীক্ষা ঘিরে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএম বিধায়ক সূর্যকান্ত মিশ্র। তাঁর অভিযোগ ছিল, রাজ্য সরকার মনোনীত পিএসসি-র দুই সদস্য যথাক্রমে দেবপ্রিয় মল্লিক ও দীপঙ্কর দাশগুপ্ত আগে থেকে প্রার্থীদের নাম, পরিচয় জানতে চেয়েছেন। অভিযোগ ওঠে, শাসক দলের প্রতি আনুগত্য দেখালেই চাকরি দেওয়া হচ্ছে। আর্থিক লেনদেন হতে পারে বলেও আঙুল ওঠে। এই খবর গত ১৮ জানুয়ারি ওয়ানইন্ডিয়া বাংলা-তে প্রকাশিত হয়েছিল।

সংবাদমাধ্যমে খবরটি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে পিএসসি। ঠিক হয়েছে, ২০১৩ সালের ডব্লুবিসিএস পরীক্ষার চারটি গ্রুপের (এ, বি, সি, ডি) ইন্টারভিউ বোর্ড আগে থেকে ঘোষণা করা হবে না। কোন প্রার্থী কোন বোর্ডের সামনে যাবেন, তাও আগে জানানো হবে না। ইন্টারভিউয়ের দিন সকালে লটারি করে ঠিক করা হবে বোর্ড আর কে কে সংশ্লিষ্ট বোর্ডে ইন্টারভিউ দেবেন। এর ফলে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করছে পাবলিক সার্ভিস কমিশন।
প্রসঙ্গত, 'এ' গ্রুপের ইন্টারভিউ শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি। এর পর পরবর্তী গ্রুপের ইন্টারভিউগুলি নেওয়া হবে। তবে দুর্নীতির অভিযোগে ভীতি এতটাই ছড়িয়েছে যে, স্বয়ং চেয়ারম্যান নুরুল হককে বলতে হয়েছে,"নির্ভয়ে সবাই ইন্টারভিউ দিন। পিএসসি-তে এখনও যোগ্যতাই একমাত্র মাপকাঠি।"
-
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
প্রথম ম্যাচেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, একনজরে দুই দলের আপডেট -
মধ্যপ্রাচ্যে সঙ্কট আরও বাড়ার পথে! ইরান যুদ্ধের প্রেক্ষিতে ৩৫০০ সেনা মোতায়েন পেন্টাগনের -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা -
পুরুলিয়ায় মমতার ঝড়, অমিত শাহকে স্বৈরাচারী আখ্যা দিলেন মমতা












Click it and Unblock the Notifications