কীসের ভিত্তিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা? জানানো হল মূল্যায়নের ফর্মুলা
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে বাতিল ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কীসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কীসের ভিত্তিতে পরীক্ষার মূল্যায়ন করা হবে তা নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যে বাতিল ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কীসের ভিত্তিতে নম্বর দেওয়া হবে তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল। কীসের ভিত্তিতে পরীক্ষার মূল্যায়ন করা হবে তা নিয়েও তৈরি হয়েছিল ধোঁয়াশা।
অবশেষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফলের মূল্যায়নের ফর্মুলা সামনে আনলেন মধ্যশিক্ষা পর্ষদ এবং সংসদ। সংসদের তরফে দাবি করা হয়েছে যে ফর্মুলাতে এই রেজাল্ট প্রকাশ করা হচ্ছে টা ছাত্র-বান্ধব।
পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এজন্যে অভিজ্ঞমহলের পরামর্শও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উচ্চ মাধ্যমিক সংসদ সভাপতি।

কীসের ভিত্তিতে মাধ্যমিকের ফলাফল
পর্ষদের তরফে জানানো হয়েছে যে নবম শ্রেনির বার্ষিক পরীক্ষার ফলাফল এবং দশম শ্রেনির ইন্টারনাল পরীক্ষার ফলাফল এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। ৫০-৫০ শতাংশের ভিত্তিতে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল থেকে ৫০ শতাংশ নম্বর নেওয়া হবে। এবং দশম শ্রেণির ইন্টারনাল অ্যাসেসমেন্ট থেকে ৫০ নম্বর নেওয়া হবে। এর উপর ভিত্তি করেই এই বছর মাধ্যমিকের নম্বর দেওয়া হবে বলে পর্ষদের তরফে ঘোষণা করা হয়েছে। তবে এই নম্বর নিয়ে কোনও পরীক্ষার্থী যদি অসন্তুষ্ট থাকে তাহলে পরীক্ষা দিতে পারবেন। তবে করোনা পরিস্থিতি ঠিক হলেই পরীক্ষা নেওয়া হবে। আর সেই সময় ওই নম্বরকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া হবে। ইতিমধ্যে সমস্ত স্কুল থেকে বার্ষিক পরীক্ষার ফলাফলের সমস্ত নম্বর চেয়ে পাঠানো হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা
তবে মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কিছুটা হলেও জটিল। তবে সংসদ সভাপতির দাবি, এই পদ্ধতি অনেক ভেবে তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। এর এরপরেও চূড়ান্ত করা হয়েছে। জানানো হয়েছে যে ২০১৯ সালে মাধ্যমিকের ফলাফলে যে চারটি বিষয়ে সবথেকে বেশি নম্বর থাকবে সেগুলিকে বেছে নেওয়া হবে। সেগুলি থেকে সর্বোচ্চ নম্বরের উপর ৪০ শতাংশ করা হবে। এরপর একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ৬০ শতাংশ নেওয়া হবে। ৪০ এবং ৬০ শতাংশ নিয়ে ১০০ করে এবারের উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। তবে যাদের প্যাকটিকাল রয়েছে ল্যাব বেসড সেখানে ২০ নম্বর থাকছে। তবে এক্ষেত্রেও অম্বর পছন্দ না হলে পরীক্ষাতে বসার রাস্তা খোলা থাকছে।

জুলাই মাসে রেজাল্ট আউট
জুলাই মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। নবান্নে এমনটাই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, জুলাই মাসের শেষের দিকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে। ইতিমধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছে পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক সাংসদ। এদিন সংসদ সভাপতি জানিয়েছেণ, সমস্ত স্কুলকে আগামী কয়েকদিনের মধ্যেই সমস্ত একাদশ শ্রেনির বার্ষিক পরীক্ষার ফলাফল জমা দেওয়ার জন্য। মাধ্যমিক পর্ষদের কাছেও ২০১৯ সালের মাধ্যমিকের তথ্য চাওয়া হয়েছে। তবে জুলাই মাসে ফল প্রকাশিত হলেও একসঙ্গে মাধ্যমিক এবং মাধ্যমিকের রেজাল্ট বের হবে না।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications