নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি তিস্তায়! জয়পুরের ২ পর্যটকের খোঁজে তল্লাশি
শিলিগুড়ির করোনেশন ব্রিজের কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ল তিস্তায়। গাড়িতে চালক ছাড়াও দুই পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। গাড়ির গন্তব্যছিল গ্যাংটক। চারদিন ধরে পাহাড়ে বৃষ্টি চলছে।
শিলিগুড়ির করোনেশন ব্রিজের কাছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পড়ল তিস্তায়। গাড়িতে চালক ছাড়াও দুই পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। গাড়ির গন্তব্য ছিল গ্যাংটক। চারদিন ধরে পাহাড়ে বৃষ্টি চলছে। একাধিক জায়গায় ধস নেমেছে। সেই পরিস্থিতিতে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান।

অপর একটি সূত্র বলছে, জয়পুরের বাসিন্দা বাগডোগরা বিমানবন্দরে নেমে ইনোভা গাড়িতে করে গ্যাংটক যাচ্ছিলেন। তিস্তার করোনেশন ব্রিজের কাছেই গাড়িটি পিছলে চলে যায় তিস্তায়। ঘটনার পরেই পুলিশ ও প্রশাসন উদ্ধার কাজে হাত লাগায়। এলাকা থেকে গাড়ির নম্বর প্লেট, ছাদের ভাঙা অংশ এবং জুতো উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটির পিছনে থাকা এক বাইক আরোহী বিষয়টি দেখতে পেয়ে করোনেশন ব্রিজে কর্মরত সিভিক ভলান্টিয়ারকে জানান। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল।












Click it and Unblock the Notifications