নিয়োগ বাতিল হয়েও শর্তসাপেক্ষে চাকরি মিলবে টেট-এ!

নিয়োগ বাতিল হয়েছে। তবু মিলবে চাকরি। এমনই নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দফতর। প্রাথমিক শিক্ষক নিয়োগে জট কাটাতে এমনই সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা, ৮ এপ্রিল : নিয়োগ বাতিল হয়েছে। তবু মিলবে চাকরি। এমনই নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দফতর। প্রাথমিক শিক্ষক নিয়োগে জট কাটাতে এমনই সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগপত্র বাতিল হওয়া চাকরি প্রার্থীদের তিনি শর্তসাপেক্ষে সুযোগ দেওয়ার পক্ষপাতাষ সেই কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিনি নিয়োগপত্র ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন।

যে সমস্ত চাকরি প্রার্থীদের নিয়োগপত্র বাতিল হয়ে গিয়েছে, তাদের শর্তসাপেক্ষে ফের দেওয়া হচ্ছে নিয়োগপত্র। আন্দোলন লঘু করতে এই পন্থা নিলেন শিক্ষামন্ত্রী। সেইসঙ্গে জানিয়ে দিলেন এই বছরই ফের হবে প্রাথমিক টেট। এপ্রিলের শেষ সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করা হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী।

নিয়োগ বাতিল হয়েও শর্তসাপেক্ষে চাকরি মিলবে টেট-এ!


প্রাথমিকে নিয়োগে রাশি রাশি অনিয়মের অভিযোগ, দুর্নীতির অভিযোগ, তারপর নিয়োগপত্র দিয়েও নিয়োগ বাতিলে জেলায় জেলায় তৈরি হচ্ছিল ক্ষোভ। দানা বাঁধছিল আন্দোলন। সেসব এক ঢিলে মারতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। শর্তসাপেক্ষে নিয়োগ, তারপর টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করলে বিক্ষোভ স্তিমিত হয়ে যাবে বলেই বিশ্বাস শিক্ষামন্ত্রীর।

এদিকে পার্থবাবুর নির্দেশ পেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বাতিল নিয়োগপত্র ফিরিয়ে নেওয়া পক্রিয়া শুরু করবে শীঘ্রই। এরপর শর্তসাপেক্ষে চাকরির নতুন নিয়োগপত্র দেওয়াও শুরু করা হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। শিক্ষামন্ত্রীর এই উদ্যোগকে আপোশের পথে হেঁটে সমাধান সূত্র বের করা বলে ব্যাখ্যা করছে শিক্ষামহল। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+