প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ তালিকা পেশ হাইকোর্টে, তবু বিতর্কে শিক্ষা সংসদ
প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ তালিকা পেশ হাইকোর্টে, তবু বিতর্কে শিক্ষা সংসদ
প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে জট কাটছে না কিছুতেই। হইকোর্ট প্রাথমিক শিক্ষা সংসদের কাছে প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ তালিকায় চেয়ে পাঠিয়েছিল। বুধবার সেই তালিকা প্রাথমিক শিক্ষা সংসদ হাইকোর্টে পেশ করার পরও বিতর্ক জিইয়েই রইল। আদালত ফের প্রশ্নবাণে বিধ্বস্ত করল প্রাথমিক শিক্ষা সংসদকে।

এত লুকনোর কী আছে? শিক্ষা সংসদকে প্রশ্ন হাইকোর্টের
বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা আদালতে জমা দিল সংসদ। একটি মুখবন্ধ খামে সেই তালিকা জমা দেওয়া হয় হাইকোর্টে। তাতেই আদালত প্রশ্ন করে, কেন মুখবন্ধ খামে এই তালিকা জমা দেওয়া হল। এত লুকনোর কী আছে? হাইকোর্টের এই প্রশ্নেই ফের বিতর্কে প্রাথমিক শিক্ষা সংসদ।

জেলাওয়াড়ি প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা পেশ
বুধবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে জেলাওয়াড়ি প্রাথমিক শিক্ষক নিয়োগের তালিকা জমা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা সংসদের তৈরি করা এই তালিকায় নাম রয়েছে ২০১৬ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগে প্রক্রিয়ায় ৪২ হাজার চাকরিপ্রার্থীর নাম।

মামলাকারীর পক্ষের আইনজীবীর নয়া দাবি হাইকোর্টে
প্রাথমিক শিক্ষা সংসদ চাকরিপ্রার্থীদের নামের তালিকা মুখবন্ধ খামে জমা দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। তা দেখেই প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কেন চাকরিপ্রার্থীদের নামের তালিকা মুখবন্ধ খামে জমা দেওয়া হল? এখানেই বিতর্কের শেষ নয়। কেননা মামলাকারীর পক্ষের আইনজীবী আবার এ সম্পর্কিত নতুন এক দাবি তোলেন।

১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের বিবিৃতি প্রসঙ্গে
মামলাকারীর আইনজীবী শুভ্রপ্রকাস লাহিড়ী অভিযোগ করেন, কয়েকদিন আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। তা হলে ওই তালিকার সঙ্গে কেন এই নিয়োগের তালিকা যোগ করা হল না। একান্তভাবেই এই নিয়োগের তালিকাও যোগ করা উচিত ছিল। তা হলে সংখ্যাটা আরও বেশি হত। কিন্তু তা করা হল না।

১৫ নভেম্বরের মধ্যে নিয়োগ-তালিকা নিয়ে রিপোর্ট
এই মামলার শুনানির পর হাইকোর্ট জানায়, জমা দেওয়া তালিকা খতিয়ে দেখা হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল বলেন, ১৫ নভেম্বরের মধ্যে নিয়োগ-তালিকা নিয়ে রিপোর্ট দেওয়া হবে। এখন চাকরিপ্রার্থীরা ১৫ নভেম্বরের অপেক্ষায়, কী রিপোর্ট পেশ করে হাইকোর্ট।












Click it and Unblock the Notifications