রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিজেপি বিরোধী ঐক্য! মঙ্গলবার সোনিয়া-মমতা বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ঐক্য তৈরির পথ প্রশস্ত হচ্ছে। আর সেজন্য ধীরে ধীরে বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক মঞ্চে আনতে তৎপরতা শুরু করেছেন স্বয়ং সোনিয়া গান্ধী।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ঐক্য তৈরির পথ প্রশস্ত হচ্ছে। আর সেজন্য ধীরে ধীরে বিজেপি বিরোধী শক্তিগুলিকে এক মঞ্চে আনতে তৎপরতা শুরু করেছেন স্বয়ং সোনিয়া গান্ধী। আগামী মঙ্গলবার ১০ জনপথে সোনিয়া-মমতা বৈঠক সম্ভাবনা রয়েছে। সোনিয়া গান্ধীর ডাকে সাড়া দিয়ে আগামী ১৫ মে মমতা দিল্লি যাচ্ছেন।

প্রাথমিক লক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচনে নরেন্দ্র মোদীর বেছে নেওয়া প্রার্থীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। সেই লক্ষ্যেই বিজেপি বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনতে উঠে পড়ে লেগেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই কারণেই তিনি মমতাকে ফোন করে অনুরোধ করেছেন। সেইমতো ১৫ মে বিকেলে দিল্লি রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে বিজেপি বিরোধী ঐক্য! মঙ্গলবার সোনিয়া-মমতা বৈঠক

ইতিমধ্যে সোনিয়া গান্ধী বৈঠক সেরেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, জেডিইউ নেতা শরদ যাদব, নীতীশ কুমার, এনসিপি নেতা শারদ পাওয়ারের সঙ্গে। এবার বৈঠকে মমতার মুখোমুখি হচ্ছেন সোনিয়া। রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মত প্রার্থী দেওয়াই মূল লক্ষ্য।

রাষ্ট্রপতি নির্বাচনকে উপলক্ষ্য করে বিরোধী শিবিরকে এক মঞ্চে এনে বিরোধী ঐক্য ও বিরোধী মঞ্চ গড়ে তোলার প্রস্তাবনা তৈরি একপ্রকার হয়েই যাচ্ছে। এবার সেই প্রস্তাবনাকে বাস্তবে পরিণত করা হবে। আর তাই মমতার সঙ্গে বৈঠকের পর লালুপ্রসাদ যাদব, নীতীশ কুমার, অখিলেশ যাদব, মায়াবতীদের সঙ্গেও ফের বৈঠকে বসতে পারেন সোনিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+