এবার কি সরাসরি বাংলার রাজনীতিতে প্রবেশ! প্রশান্ত কিশোরের নতুন অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে

কলকাতায় গোলি মারো স্লোগান নিয়ে এবার বিজেপিকে আক্রমণ প্রশান্ত কিশোরের। টুইটারে তিনি লিখেছেন, দিল্লিতে কতজন মানুষের মৃত্যু হয়েছে, তা জানা না গেলেও কলকাতায় শুরু গিয়েছে স্লোগান।

কলকাতায় গোলি মারো স্লোগান নিয়ে এবার বিজেপিকে আক্রমণ ভোটকৌশলী প্রশান্ত কিশোরের। টুইটারে তিনি লিখেছেন, দিল্লিতে কতজন মানুষের মৃত্যু হয়েছে, তা জানা না গেলেও কলকাতায় শুরু গিয়েছে স্লোগান। বিভিন্ন সংবাদ মাধ্যমের পেপার কাটিং এবং স্ক্রিনশট তুলে ধরে তিনি এই মন্তব্য করেছেন।

এবার কি বাংলার রাজনীতিতে প্রশান্ত কিশোর?

এবার কি বাংলার রাজনীতিতে প্রশান্ত কিশোর?

কলকাতায় গোলি মারো স্লোগান নিয়ে বিজেপিকে আক্রমণ প্রশান্ত কিশোরের। এদিন বিভিন্ন সংবাদ মধ্যমের পেপার কাটিং এবং স্ক্রিনশট টুইট করে তিনি বলেছেন, দিল্লিতে কতজন মানুষের মৃত্যু হয়েছে, তা জানা না গেলেও কলকাতায় শুরু গিয়েছে স্লোগান। এর তীব্র প্রতিবাদ তিনি করেছেন।

রবিবার গোলি মারো স্লোগান, গ্রেফতার ৪

রবিবার গোলি মারো স্লোগান, গ্রেফতার ৪

রবিবার শহিদ মিনারে অমিত শাহের সভায় যাওয়ার পথে বেশ কয়েকজনকে বিতর্কিত গোলি মারো স্লোগান দিয়ে দেখা গিয়েছিল। এরপর থেকে পুলিশ ২৫ জনকে তালিকু ভুক্ত করেছে এবং ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে অবশ্য একজন ইতিমধ্যেই ছাড়া পেয়ে গিয়েছেন।

তৃণমূল ভবনে সক্রিয় প্রশান্ত কিশোর

তৃণমূল ভবনে সক্রিয় প্রশান্ত কিশোর

এদিন কলকাতার কাউন্সিলরদের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করেন প্রশান্ত কিশোর। সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা। সেখানে কাউন্সিলরদের বেশ কিছু নির্দেশ দেওয়া হয়। তারই মধ্যে প্রশান্ত কিশোরের এই টুইট রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রশান্ত কিশোর কি এবার তৃণমূলের হয়ে রাজনীতির ময়দানে নামছেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

২০১৮-তে যোগ দিয়েছিলেন জেডিইউতে, এবছর বহিষ্কার

২০১৮-তে যোগ দিয়েছিলেন জেডিইউতে, এবছর বহিষ্কার

২০১৮-র সেপ্টেম্বর জেডিইউতে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। যদিও মত বিরোধের কারণে এবছর তাঁকে জেডিইউ থেকে বহিষ্কার করা হয়। ইউনিসেফের চাকরি ছেড়ে ২০১১ সালে দেশে ফেরার পর তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের কাজ করেছিলেন। ২০১৪ সালের লোকসভা ভোটের পর তিনি বিজেপি শিবির ছেড়েন। এরপর ২০১৫-তে বিহারে জেডিইউ, আরজেডি, কংগ্রেস জোটের জন্য তাঁকে কৃতিত্ব দেওয়া হয়। ২০১৯-এর লোকসভা ভোটের পর তৃণমূলের দায়িত্ব নেন তিনি। এরমধ্যে অবশ্য আরও একাধিক আঞ্চলিক রাজনৈতিক দলের সঙ্গে তাঁর চুক্তি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+