দলে বিজেপি আর কংগ্রেসের লোক! নেতাদের পান-ঝালমুড়ি পৌঁছে পিন-বাজি, বিস্ফোরক 'অভিষেকপন্থী' মদন মিত্র

পুর ভোটের তৃণমূলের (Trinamool Congress) প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের জেরে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র (M

পুর ভোটের তৃণমূলের (Trinamool Congress) প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষের জেরে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিশানা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশে দাঁড়িয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। বারবার ফেসবুক লাইভ করছেন, উগরে দিচ্ছেন ক্ষোভ। এবার ফেসবুক লাইভে মদন মিত্র জানালেন তাঁরা সবাই পরিস্থিতির শিকার।

কেন বার বার ফেসবুক লাইভ

কেন বার বার ফেসবুক লাইভ

মদন মিত্র চিরকালই রঙিন। বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোলটা বেধেছিল সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পার্টির ছবি নিয়ে। মদন মিত্র তার পরেই বলেছিলেন ৩০ জুন পর্যন্ত ফেসবুক লাইভে আসবেন না। যদিও সেই প্রতিজ্ঞা ভেঙেছেন। নিজেই বলেছেন সে কথা। দলের নির্দেশিকার কথা উল্লেখ করে তিনি বলেছেন, বলা হয়েছে পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও ছবি পোস্টারে রাখা যাবে না। মদন মিত্র বলেছেন, তাঁর হৃদয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মমতার সঙ্গে অভিষেকের ছবি না দিলে তো বিজেপির জয় শ্রীরাম হয়ে যাবে।

কিছু লোক খেলছে

কিছু লোক খেলছে

মদন মিত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঝগড়ার ছবি দেখিয়ে কিছু লোক খেলছে। যারা করছেন তাঁরা বিজেপি ও কংগ্রেসের হাতের পুতুল বলেও কটাক্ষ করেছেন তিনি। তাঁরা দলের কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চাইছেন বলে মন্তব্য করেছেন মদন মিত্র। একদিন আগেই যে পার্থ চট্টোপাধ্যায়কে আক্রমণ করে বলেছিলেন তিনি দলের সবাইকে চেনেন না। পার্থ চট্টোপাধ্যায় পাল্টা বলেছিলেন, ছেলের বউ যাতে জিততে পারে সে বিষয়টি দেখবেন। এবার ফেসবুক লাইভে এসে মদন মিত্র বলছেন, পার্থ চট্টোপাধ্যায়ই তাঁকে দলে এনেছিলেন। তিনি বলেন, কেউ বিক্রি হয়ে যাননি।
মদন মিত্র বলেছেন, তিনিই দলের প্রার্থীদের কামারহাটিতে জেতাতে খরচ করবেন। তার জন্য হরিশ চ্যাটার্জি স্ট্রিট কিংবা ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে যাবেন না। তিনি বলেছেন পুর নির্বাচনে একেকটি কেন্দ্রে ৩০-৪০ হাজার টাকার মধ্যে খরচ, দলের কর্মীরা একটাকা দুটাকা করে দিলেই হয়ে যাবে। বাকিটা তিনি দেখে নেবেন।

 অভিষেককে তিনি ছাড়বেন না

অভিষেককে তিনি ছাড়বেন না

মদন মিত্র জানিয়েছেন, যে কেউ অভিষেককে ছেড়ে যেতে পারেন, তবে তিনি ছাড়বেন না। কামারহাটিতে তাঁর তৈরি করা পোস্টারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে বলেও সাফ জানিয়েছেন মদন মিত্র। পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, তিনি (পার্থ) কোনওদিন যুব আন্দোলনের নেতৃত্ব দেননি। যুবকরা অভিষেককে চাইছেন বলেও মন্তব্য করেছেন তিনি। অভিষেককে নিয়ে চোর-পুলিশ খেলা হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। এই মুহূর্তে অভিষেকের কথা বলা উচিত বলেও মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক। কোথাও একটা ফাঁক তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেছেন মদন মিত্র। প্রিয়রঞ্জন দাসমুন্সি এবং একে অ্যান্টনির পরে সর্বশ্রেষ্ঠ যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছএন তিনি।

https://fb.watch/b1C-q2Xl9I/

মমতার চেলা তিনি

মদন মিত্র বলেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলা। রামের চেলা হনুমান। কামারহাটির তৃণমূল নেতা গোপাল সাহাকেও আক্রমণ করেছেন তিনি। দলের নেতাদের ঠিক সময়ে পান-ঝালমুড়ি পৌঁছে দিয়ে দলের মধ্যে পিনবাজি করছেন বলে অভিযোগ করেছেন মদন মিত্র। মমতার দলে কাজ করেন বলেও মন্তব্য করেছেন তিনি। দলের মধ্যে সাবোতাজ থাকলেও কামারহাটির ৩৫ টি ওয়ার্ডেই জিতবেন বলে দাবি করেছেন মদন মিত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+