Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কলকাতাতেই হবে পাওয়ার স্পাইরাল এন্টারোস্কোপি, চিকিৎসায় খুলল নতুন দিগন্ত

গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট রোগের পরীক্ষা ও চিকিৎসায় বিশেষ ধরনের পদ্ধতি অবলম্বন করতে চলেছে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল। এন্ডোস্কোপি ও কোলনোস্কপির প্রক্রিয়া এতে শুধু সহজই হবে তা নয়, ব্যথামুক্ত পদ্ধতিতে জানা যাবে ক্ষুদ্রান্ত্রের অবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য।

কলকাতাতেই হবে পাওয়ার স্পাইরাল এন্টারোস্কোপি, চিকিৎসায় খুলল নতুন দিগন্ত

পূর্ব ভারতে প্রথমবার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের অধ্যাপক মহেশ কুমার গোয়েঙ্কার নেতৃত্বাধীন গ্যাস্ট্রো টিম গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট রোগের পরীক্ষা ও চিকিৎসার জন্য আধুনিক এবং নিরাপদ প্রক্রিয়া- পাওয়ার স্পাইরাল এন্টারোস্কোপি শুরু করবে। এই মোটরচালিত এন্ডোস্কোপ প্রক্রিয়ায় এন্ডোস্কোপি এবং কোলনোস্কোপি এবার থেকে সহজেই হবে। কারণ, এটি মুখ ও মলদ্বারের মাধ্যমে প্রবেশ করানো যেতে পারে। সবচেয়ে নিরাপদ হওয়ার পাশাপাশি এই প্রক্রিয়া অন্ত্রের প্যাথলজি পরিচালনা এবং রোগ শনাক্তকরণে সবচেয়ে কার্যকর।

ক্ষুদ্রান্ত্র হলো গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্ট-এর একটি ২০ ফুট লম্বা অংশ। এটি যক্ষ্মা, ক্রোহনস ডিজিজ, ওষুধজনিত আলসার, ভাস্কুলার ম্যালফরমেশন ইত্যাদির মতো সাধারণ রোগের জায়গা। ২০ বছর আগে পর্যন্ত এই অংশ এন্ডোস্কোপ-এর মাধ্যমে পরীক্ষা করা যেত না। ক্যাপসুল এন্ডোস্কোপি এবং বেলুন এন্টারোস্কোপি তৈরি করা হয়েছে আগেই। কিন্তু এই পদ্ধতি তুলামূলক কঠিন এবং ক্লান্তিকর। ফলে এর অনেক অসুবিধা রয়েছে। অ্যাপোলো হসপিটালস গ্রুপের ইস্টার্ন রিজিয়ন-এর ডিএমএস ডা. সুরিন্দর সিং ভাটিয়া জানিয়েছেন, অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল কলকাতায় নতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে বরাবর পথপ্রদর্শক হিসেবেই থেকেছে। অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা করানোর ব্যাপারে আমরা সব সময় অগ্রণী ভূমিকা নিয়েছি৷ আমাদের চিকিৎসকরা প্রতিশ্রুতিবদ্ধ। এই অত্যাধুনিক প্রযুক্তি গ্যাস্ট্রো সংক্রান্ত সমস্যায় অনেককে সাহায্য করবে।

অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালস-এর ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোসায়েন্সেস, ডিরেক্টর অধ্যাপক মহেশ কুমার গোয়েঙ্কা বলেছেন, ছোট এই যন্ত্র এন্ডোস্কোপিক মূল্যায়নের কাজে লাগবে। ২০ ফুট লম্বা ক্ষুদ্রান্ত্রটির পরীক্ষার জন্য একটি প্যাডেলের মতো অংশ টিপে রাখতে হবে। স্টিয়ারিং, এক্সিলারেটর এবং ব্রেক থাকবে। একেবারে গাড়ি চালানোর মতো পদ্ধতি। এটি শুধুমাত্র ক্ষুদ্রান্ত্রের জটিল অবস্থার চিকিৎসায় সাহায্য করে না, বরং দীর্ঘস্থায়ী এবং জটিল অবস্থার জন্য দায়ী রোগের নির্ণয় এবং রোগীর চিকিৎসা পদ্ধতিকেও উন্নত করবে।

পাওয়ারস্পাইরাল একটি সর্পিল অংশ। যা ব্যবহার করে ক্ষুদ্রান্ত্রের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টের গভীরে পৌঁছানো যাবে দ্রুত। এটি একটি সমন্বিত মোটরের মাধ্যমে চালানো হবে। এটি সিঙ্গল ইউজ পাওয়ারস্পাইরাল কভার টিউবটিকে ঘোরাবে। এর সঙ্গে জুড়ে থাকবে একটি নরম, সর্পিল আকৃতির পাখনা দিয়ে সজ্জিত অংশ। যা আলতোভাবে মিউকোসাকে অনুসরণ করবে। নিয়ন্ত্রিত গতি, নিয়ন্ত্রিত পরিচালনা এবং উন্নত পর্যালোচনা সামগ্রিক পদ্ধতির সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে পারবে। ফলে কার্যকরী চিকিৎসার জন্য সময় বাড়তে পারে। মোটর-চালিত সর্পিল অংশে নরম পাখনার মতো কভার থাকায় মসৃণ, নিরাপদ এবং গভীরে গিয়ে পরীক্ষা চালাতে পারবে। ফলে সমগ্র অন্ত্রের লুমেন দেখা সম্ভব হযবে। এই সমস্ত মিলিত বৈশিষ্ট্যগুলি ক্ষুদ্রান্ত্রের গভীরে প্রবেশ করে পরীক্ষা সহজ করে তুলবে।

সর্পিল অংশের নরম পাখনার মতো অংশ মিউকোসাকে উপর থেকে মৃদু আঁকড়ে ধরবে। ফলে এন্ডোস্কোপ-এর সুনির্দিষ্ট অবস্থান থাকবে। ইন্টিগ্রেটেড ওয়াটার জেট পুরো প্রক্রিয়ায় সব দৃশ্য পরিষ্কার রাখবে। প্রচলিত এন্ডোস্কোপ সময়সাপেক্ষ। তবে পাওয়ারস্পাইরাল এন্ডোথেরাপিউটিক ডিভাইস বিস্তৃত পরিসরের পরীক্ষার সুযোগ করে দেবে। উন্নত প্রক্রিয়ার সহায়তায় ক্ষত স্থানে আরও দ্রুত পৌঁছানো যেতে পারে। প্রথমবার গবেষণার ফলাফল দেখিয়েছে, পাওয়ারস্পাইরাল এন্ডোস্কোপের মাধ্যমে পুরো পদ্ধতি শেষ করতে উল্লেখযোগ্যভাবে কম সময় লেগেছে। যা কি না চিকিত্সা পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার।

উপকারিতা:
• ক্ষুদ্রান্ত্রের সম্পূর্ণ পরিদর্শন
• দ্রুত
• নিরাপদ
• যন্ত্রণাহীন
• বায়োপসি করার জন্য ব্যবহার করা যেতে পারে
• ক্ষুদ্রান্ত্রের রোগের চিকিৎসায় সহায়ক হতে পারে

পাওয়ার স্পাইরাল বায়োপসির জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়া ছোট টিউমার অপসারণ, শরীরের কোনও অংশে অযাচিত কিছুর অপসারণ এবং রক্তপাত বন্ধ করার জন্য ব্যবহার করা যেতে পারে। পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র সম্পূর্ণই নয়, আগের প্রক্রিয়াগুলির তুলনায় খুব দ্রুত কাজ করবে বলেও দাবি করা হয়েছে। এছাড়া সুরক্ষার দিক থেকেও এটি আগের প্রক্রিয়ার থেকে এগিয়ে। উন্নত যন্ত্রের জন্য এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ। পদ্ধতিটি রোগীর নির্ধারিত স্থান অবশ করে করা হবে। তাই এটি একেবারে ব্যথামুক্ত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+