ব্যাপক বিক্ষোভ, বন্ধ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র! রাজ্য জুড়ে ব্যাপক বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা

আপাতত বন্ধ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। ভিতরে প্রচুর জল জমে যাওয়ায় ৬ টি ইউটিনই বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

আপাতত বন্ধ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। ভিতরে প্রচুর জল জমে যাওয়ায় ৬ টি ইউটিনই বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যার জেরে রাজ্য জুড়ে ব্যাপক বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে বর্তমান সময়ে ৪ টির মধ্যে মাত্র দুটি ইউনিট চালু ছিল। বাকি চারটি আগে থেকেই বন্ধ রক্ষণাবেক্ষণের কারণে।

ব্যাপক বিক্ষোভ, বন্ধ কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র! রাজ্য জুড়ে ব্যাপক বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা

পরপর দুদিন ব্যাপক বৃষ্টি। যার জেরে তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আশপাশের গ্রামগুলিতে জল ঢুকে যায়। আশপাশের গ্রামের মানুষের আরও অসুবিধায় পড়েন কারণ, ছাই মিশ্রিত জল গ্রামে ঢুকে যায়। ফলে এলাকায় চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এদিন আশপাশের গ্রামবাসীরা তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিন সকালে শান্তিপুর, শ্রীকৃষ্ণপুর, খানজাদাপুর, আদুলিয়া সহ বিস্তীর্ণ এলাকার মানুষজন বিক্ষোভ দেখান। বারবার বলা হলেও কর্তৃপক্ষ এলাকার নিকাশি খাল সংস্কারে ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা।

তাপবিদ্যুৎ কেন্দ্রের ছটি ইউনিটের মধ্যে চারটি বন্ধ ছিল রক্ষণাবেক্ষণের কারণে। আর ব্যাপক বৃষ্টির কারণে বাকি দুটি ইউনিট বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে কাজ শুরু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মীরা। বড় পাম্পের সাহায্যে বিদ্যুৎ কেন্দ্র থেকে জল বের করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+