Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Potato Price In West Bengal: আকাশছোঁয়া দাম! একেবারে সস্তায় আলু কিনতে 'এখানে' লম্বা লাইন, জানেন কত?

Potato Price In West Bengal: ব্যবসায়ীদের 'ধর্মঘট' উঠে গেলেও বাজারে পর্যাপ্ত আলুর যোগান নেই এখনও পর্যন্ত! ফলে খোলা বাজারে দাম সেভাবে কমেনি। এই অবস্থায় চাপ বাড়ছে সাধারণ মানুষের। ফলে আলুর কেনার জন্য ক্রেতাদের ভিড় বাড়ছে রাজ্য সরকারের 'সুফল বাংলা'র স্টল গুলিতে। গত কয়েক দিনের চেনা ছবি আজ শুক্রবার সকালেও দেখা গেল বাঁকুড়ার (Bankura News) ওই সরকারি ওই বিক্রয় কেন্দ্রে।

২৭ টাকা কেজি দরে আলু (Potato Price In West Bengal) বিক্রি হচ্ছে 'সুফল বাংলা'র স্টল গুলিতে। কিছুটা হলেও আর্থিক সাশ্রয়ের আশায় এদিন লাইন দিয়েই আলু কিনছেন সাধারণ মানুষ।

potato

উল্লেখ্য, এই রাজ্যের সীমান্তগুলিতে পুলিশি জুলুমের অভিযোগ তুলে গত সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এই অবস্থায় হীমঘর থেকে আলু বেরোনো প্রায় বন্ধ হয়ে যায়। যার জেরে আড়তগুলিতেও আলুর জোগান কমে যায়।

পরে রাজ্য সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা শেষে ধর্মঘট তুলে নেওয়া হলেও আলুর দাম এখনো আশানুরুপ কমেনি বলেই ক্রেতা সাধারণের দাবি।

এদিন বাঁকুড়া শহরর 'সুফল বাংলা'র স্টলে আলু কিনতে আসা প্রায় প্রত্যেকেই জানিয়েছেন, খোলা বাজারে আলুর পর্যাপ্ত যোগান নেই, এখনো কেউ কেউ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি (Potato Price In West Bengal) করছেন।

ফলে এখানে দাম অনেকটাই কম হওয়ায় সাত সকালে আলু কেনার জন্য লাইনে দাঁড়িয়েছেন বলে তাঁরা জানান।

যদিও ক্রেতাদের দাবি মানতে নারাজ শহরের আলু ব্যবসায়ীরা।ব্যবসায়ী দুলাল পাল বলেন, বাজারে আলু যথেষ্ট যোগান রয়েছে। এই মুহূর্তে তিনি ৩০ টাকা কেজি দরে (Potato Price In West Bengal) আলু বিক্রি করছেন বলেই জানিয়েছেন। তবে শুধু বাঁকুড়া নয়, আলুর দাম নিয়ে রীতিমত চাপের মধ্যে সাধারণ মানুষ। কলকাতা সহ জেলার সমস্ত বাজারেই আলুর দাম আকাশ ছোঁয়া।

হঠাত টাস্ক ফোর্স হানা দিলে সেই সময় কিছুটা দাম কমলেও পরে ফের বেড়ে (Potato Price In West Bengal) যাচ্ছে। এভাবে দাম কম-বাড়ার খেলা প্রবল চাপের মধ্যে সাধারণ মানুষ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+