'বিশ্বাসঘাতক', নিজের এলাকা ডোমজুড়েই রাজীবের নামে পোস্টার
'বিশ্বাসঘাতক', নিজের এলাকা ডোমজুড়েই রাজীবের নামে পোস্টার
বিশ্বাসঘাতক রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন দলে ফেরানো না হয়। ডোমজুড়ে পোস্টারে ছয়লাপ। গতকাল রাজীবের বিজেপি বিরোধী ফেসবুক পোস্টের পরেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়েছিল। তারপরেই এই পোস্টার পড়েছে। এর নেপথ্যে তৃণমূল কংগ্রেসই রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

রাজীবের ফেসবুক পোস্ট
গতকাল বিজেিপর বৈঠকে দেখা যায়নি রাজীব বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই রাজীব বন্দ্যোপাধ্যায় ফেসবুক পোস্ট করেন। তাতে তিনি লিখেছেন বারবার দিল্লিতে গিয়ে ৩৫৬ ধারা জুজু দেখানো এবং বিজেপির উগ্র হিন্দুত্ববাদ মেনে নেয়নি বাংলার মানুষ। একাধিকবার একথা নাকি তিনি বিজেপিকে জানিয়েছিলে। কিন্তু কেউ তার কথা শোনেনি। প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

রাজীবের নামে পোস্টার
রাজীবের ফেসবুক পোস্টের পরেই সকালে ডোমজুড় জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়ল। পোস্টারে লেখা হয়েছে, বিশ্বাসঘাতক রাজীব বন্দ্যোপাধ্যায়কে যেন দলে ফেরানো না হয়। সলপ বাজার সংলগ্ন এলাকায় রাজীবের নামে একাধিক পোস্টার পড়তে দেখা গিয়েছে। গদ্দার মানেও পোস্টার পড়েছে রাজীবের নামে।

তৃণমূলে ফেরার জল্পনা
গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্টের পরেই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। শোনা যাচ্ছিল বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে তৃণমূলে ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কিন্তু জল্পনায় জল ঢেলেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন কোনও ভাবেই গদ্দারদের দলে ফেরানো হবে না। উৎপল দত্ত বেঁচে থাকলে রাজীবের অভিনয় দেখে লজ্জা পেতেন বলে জানা গিয়েছে।

রাজীবকে নিশানা সৌমিত্রর
রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্টের পর তাঁকে ফেসবুকে পাল্টা নিশানা করেছেন সৌমিত্র খাঁ। ভোটে হেরে আর মন্ত্রীত্ব না পেয়েই এই কথা বলছেন রাজীব সরাসরি নিশানা করেছেন সৌমিত্র। রাজীবের মতোই সব্যসাচী দত্ত দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন।












Click it and Unblock the Notifications