মধ্যমগ্রামে গণধর্ষণের শিকার হওয়া কিশোরীর মৃতদেহ ঘিরে রাজনীতি

দেহ বের করা নিয়ে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও বাম কর্মী-সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। শুরু হয় অভিযোগ পাল্টা অভিযোগ। মৃতার পরিবারের অভিযোগ পুলিশ জোর করে মৃতার দেহ নিমতলা শ্মশানে নিয়ে যায়। মৃতার ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য পরিবারকে পুলিশ হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে।
সরকারকে কলুষিত করার চেষ্টা করছে বামফ্রন্ট : মুকুল রায়
দাহ করার জন্য পুলিশ নিমতলা শ্মশানে নিয়ে যায় মৃতার দেহ। সেখানে পৌছন বাম নেতা রবীন দেব, সুধাংশু শীল,প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হামিদ,সিটু নেতা শ্যামল চক্রবর্তী-সহ বাম কর্মী ও সমর্থকরা। পুলিশ এড়িয়ে সিটুর রাজ্য দফতরে নিয়ে যাওয়া হয়েছে নির্যাতিতার মৃতদেহ।
নিমতলা শ্মশানে শববাহী গাড়ির ভিতরেই সারারাত পড়ে ছিল কিশোরির মৃতদেহ। পরদিন সকালে বাম নেতা-কর্মী-সমর্থকরা মৃতদেহটি অন্য কোথাও নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শ্মশানে কিন্তু গাড়ির চালক উধাও থাকায় বাম নেতাদের অভিযোগ ইচ্ছাকৃতভাবে গাড়ির চালককে সরিয়ে দিয়েছে পুলিশ।
এর পর অন্য একটি ম্যাটাডোরে করে মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে ম্যাটাডোরটি আটকে দেয়। এর পরই দুই তরফে বচসা বাধে। শুরু হয় ধস্তাধ্বস্তি। কিন্তু পরে উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষের আলাপ আলোচনায় সমস্যার সুরাহা হয়।
সকাল সোয়া ১০টা নাগাদ ওই ম্যাটাডোরে করেই শ্যামলবাবুর নেতৃত্বে সিটুর রাজ্য দফতরে কিশোরীর দেহ নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। সিটুর তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য দফতরে কিছু ক্ষণ রাখার পর অন্ত্যেষ্টির জন্য যাওয়া হবে নিমতলা শ্মশানে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications