করোনা সচেতনতায় পথে নামল রাজনৈতিক দলগুলিও
করোনা সচেতনতায় পথে নামল রাজনৈতিক দলগুলিও
করোনা ভাইরাস এর সচেতনতায় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলির পাশাপাশি রাজনৈতিক দলগুলিও এখন রাস্তায় নেমেছে। আজ সকালে বেহালার শখের বাজারে পশ্চিম বেহালা যুব কংগ্রেসের পক্ষ থেকে সচেতনতা শিবির করা হয়। মূলত সেখানে করোনা ভাইরাস এর মোকাবিলার জন্য কি করা উচিত অথবা কি করা উচিত নয় সেগুলির সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

সচেতনতার পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করা হয়। সংগঠনের সভাপতি শ্রীদীপ দাস জানান আজ তারা সাধারণ মানুষের মধ্যে প্রায় আড়াই হাজার মাস্ক বিলি করেছেন। তিনি বলেন এই করোনাভাইরাসে ধনী-দরিদ্র নির্বিশেষে আক্রান্ত হতে পারেন। তাই প্রত্যেককেই অত্যন্ত সচেতন থাকা উচিত।
আগামী দিনে তারা করোনা ভাইরাসের সচেতনতার জন্য আরো বেশ কিছু প্রচারের পরিকল্পনা নিয়েছেন। তিনি জানান সাধারণ মানুষের কাছে তারা আবেদন রাখছেন যাতে অযথা মানুষ আতঙ্কিত না হোন। এই সচেতনতা শিবির কে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট সাড়া পাওয়া গেছে।












Click it and Unblock the Notifications