পাহাড়ে ধারাবাহিক বিস্ফোরণের পর লেবং-এ মোর্চা সমর্থকের বাড়ি থেকে উদ্ধার বিস্ফোরক
দার্জিলিং-এ একের পর এক জায়গায় বিস্ফোরণের পর এবার লেবং থেকে উদ্ধার হল জিলেটিন স্টিক। সূত্রের খবর, বিস্ফোরক মজুতের খবর পেয়েই মোর্চা সমর্থকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।
দার্জিলিং-এ একের পর এক জায়গায় বিস্ফোরণের পর এবার লেবং থেকে উদ্ধার হল জিলেটিন স্টিক। সূত্রের খবর, বিস্ফোরক মজুতের খবর পেয়েই মোর্চা সমর্থকের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। অভিযুক্ত মোর্চা সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ।

জিলাটিন স্টিক উদ্ধারের পর লেবং জুড়ে তল্লাশি চালায় পুলিশ। লেবং জঙ্গলের কাছে দুটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক জাতীয় বস্তু উদ্ধার হয় । বাড়ির বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গৃহ কর্তাদের খোঁজে তল্লাশি চলছে।
পাহাড়ে অশান্তি শুরু হওয়ার পর স্থানীয় একটি জলবিদ্যুৎ প্রকল্পে লুঠপাট চালানো হয়। সেই সময় বেশ কিছু জিলাটিন স্টিক খোয়া যায়। এরপর থেকেই জিলাটিন স্টিকের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলায় পুলিশ। রবিবার মোর্চা সমর্থকের বাড়িতে জিলাটিন স্টিক রাখার খবর সূত্র মারফত পায় পুলিশ। এরপরেই তল্লাশি চালানো হয়। ধৃত মোর্চা সমর্থককে জিজ্ঞাসাবাদ করে পাহাড় থেকে লুঠ হওয়া জিলাটিন স্টিক কোথায় কোথায় রাখা হয়েছে তার সন্ধান করছে পুলিশ।












Click it and Unblock the Notifications