পানশালায় পুলিশি হানা, উদ্ধার হল ৫৫ তরুণী, গ্রেফতার ১১
হাওড়ার চারটি পানশালায় অভিযান চালিয়ে ৫৫ তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। হোটেলে চাকরি দেওয়ার ছলনায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে তুলে এনে পানশালায় নাচতে ও দেহ ব্যবসায় বাধ্য করা হয়েছিল তাদের।
কোনা এক্সপ্রেসওয়ে ও হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার চারটি ডান্সবারে হানা দিয়ে ৫৫ জন তরুণীকে উদ্ধার করল পুলিশ। অভিযোগ হোটেলে চাকরি দেওয়ার ছলনায় ভারতের বিভিন্ন রাজ্য থেকে তুলে এনে পানশালায় নাচতে ও দেহ ব্যবসায় বাধ্য করা হয়েছিল তাদের। গ্রেফতার করা হয়েছে পানশালাগুলির ম্যানেজার, কর্মী-সহ মোট ১১ জনকে।

হাওড়া পুলিশ জানিয়েছে হোটেলের হাউস কিপিং বা কলসেন্টারের কাজের মতো চাকরির প্রস্তাব দিয়ে এই তরুণীদের নিয়ে আসা হত। তারপর তাদের যাবতীয় নথিপত্র আটকে রেখে বাধ্য করা হত পানশালায় নাচতে। এরজন্য প্রথমে তাদের নাচের প্রশিক্ষণও দেওয়া হত।
শুধু ভারতের নয়, এভাবে দালালদের ভরসা করে ঠকতে হয়েছে এমনকী প্রতিবেশী দেশ নেপালেরও কয়েকজন তরুণীকে। জানা গিয়েছে এই মেয়েদের উপর নিয়মিত যৌন অত্যাচারও চালান হত। প্রায়শয়ই পালশালার খদ্দেরদের সঙ্গে পানশালার বাইরে সময় কাটাতেও পাঠানো হত তাদের। রাজি না হলে মারধরও করা হত।
পুলিশ জানিয়েছে, এর পিছনে আছেন এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী। তারা 'ব্যান্ডলিডার' হিসেবে পরিচিত। এরাই প্রতি রাতে অর্থের বিনিময়ে পানশালাগুলির ফ্লোর ভাড়া নিত। এই ফ্লোরেই নাচতে হত তাদের দলে থাকা এই তরুণীদের। নাচের সময় পানশালার খদ্দেররা তাদের বাল পরিমাণে নগত অর্থ দেন। সেই অর্থ সাধারণত ৬০-৪০ বা ৫০-৫০ অনুপাতে ভাগাভাগি হত ব্যান্ডলিডার ও তরুণীদের মধ্যে।
হাওড়ার পুলিশ জানিয়েছে এই তরুণীদের আগে কাজে লাগানো হত ভিআইপি রোডের বিভইন্ন পানশালায়। কিন্তু সেখানে পুলিশি তৎপড়তা শুরু হওয়ার পর থেকে ব্যান্ডলিডাররা আস্তানা গেড়েছিলেন হাওড়ার পানশালাগুলিতে। ধৃতদের বিরুদ্ধে মানুষ পাচার, যৌনপেশায় বাধ্য করা-সহ ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে।
তবে মূল অপরাধীরা এখনও ধরা পড়েনি বলে জানিয়েছে পুলিশ। আপাতত ধৃতদের জেরা করে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে। ওই তরুণীদের সরকারি হোমে পাঠানোর প্রক্রিয়া চলছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications