দ্বিতীয় হুগলি সেতুতে আত্মহত্যা পুলিশ কনস্টেবলের, কপালে গুলি সার্ভিস রিভলভার থেকে
এদিন রাতে দ্বিতীয় হুগলি সেতুতে এক পুলিশ কনস্টেবল গুলি করে আত্মহত্যা করেছেন বলে খবর। সাড়ে দশটার পর এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
এদিন রাতে দ্বিতীয় হুগলি সেতুতে এক পুলিশ কনস্টেবল গুলি করে আত্মহত্যা করেছেন বলে খবর। সাড়ে দশটার পর এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ কনস্টেবলের বাড়ি ডোমজুড়ে। নাম তরুণ কান্তি মন্ডল।। হেস্টিং থানায় মামলা করা হয়েছে।
জানা গিয়েছে, বর্ধমান থেকে কাজ সেরে ফিরছিলেন এই কনস্টেবল। তবে দ্বিতীয় হুগলি সেতুতে এসে নিজের সার্ভিস রিভলভার থেকে কপালে গুলি করে আত্মঘাতী হন। এই ঘটনার পিছনে কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Click it and Unblock the Notifications