করোনা লকডাউনের মাঝেই এলোপাথারি গুলি ঝাড়গ্রামে, আতঙ্কে গোটা এলাকা

করোনা লকডাউনের মাঝেই এলোপাথারি গুলি ঝাড়গ্রামে, আতঙ্কে গোটা এলাকা

করোনা লকডাউনের মাঝেই হুলুস্থূল কাণ্ড পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে। ভরদুপুরে হঠাৎই ছাদে উঠে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন পুলিস কনস্টেবল। ঝাড়গ্রাম পুলিস লাইনের একটি বাড়ির ছাদে উঠে ব্যারাক লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। প্রায় ৪০ রাউন্ড গুলি চালান তিনি। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

করোনা লকডাউনের মাঝেই এলোপাথারি গুলি ঝাড়গ্রামে, আতঙ্কে গোটা এলাকা

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বিনোদ কুমার নামে ওই জুনিয়র পুলিস কনস্টেবল পুলিস লাইনের ২ নম্বর পোস্টে এসে একটি বাড়ির ছাদে উঠে পড়েন। সেখান থেকেই পুলিস ব্যারাক লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। ঘটনাস্থলে পৌঁছন এসডিপিও এবং আইসি। মাইক ব্যবহার করে পুলিস কনস্টেবলকে নীচে নেমে আসতে বলা হয়। কিন্তু কোনও ভাবেই তাঁকে নীচে নামানো যায়নি।

গোটা এলাকায় ঘিরে রেখেছে পুলিস। সহকর্মীরা জানিয়েছেন করোনা লকডাউনের কারণে দীর্ঘ এক মাস বাড়ি যেতে পারেননি বিনোদ। সেকারণে মানসিক অবসাদগ্রস্ত হয়েও এই কাণ্ড ঘটাকে পারেন পুলিসকনস্টেবল এমনই অনুমান করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+