Suvendu Adhikari: জাতীয় সঙ্গীতের অবমাননায় ১২ জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ, আদালতে যাবেন শুভেন্দু

জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন বিজেপি বিধায়করা৷ তাই নিয়ে বিধানসভা চত্বর সরগরম। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে বিধায়কদের বিরুদ্ধে। সেই নিয়েও শুরু হয়েছে জল্পনা। এরই মধ্যে শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, আদালতে যাচ্ছেন তাঁরা। অর্থাৎ, আগামী দিনে এই বিষয়েও রাজ্য ও বিজেপি আদালতে লড়াইয়ে নামবে।

তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিধানসভা চত্বরে কার্যত সম্মুখসমরে ছিল। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার রীতিমতো অস্বস্তিকর পরিবেশ দেখা গিয়েছে বিধানসভায়। চোর স্লোগান তুলে একে অপরের দিকে স্লোগান দিয়েছেন মন্ত্রী, বিধায়করা। জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে বিজেপি। এই অভিযোগ গতকালই সামনে এসেছিল।

Suvendu Adhikari

রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টিতে অত্যন্ত ক্ষুব্ধ। তিনি নিজে এই বিষয়ে ব্যবস্থা নেবেন। একথা জানিয়েছেন। শুধু তাই নয়, থানাতেও অভিযোগ জানানো হয়েছে। গতকাল জাতীয় সঙ্গীত চলার সময় বিজেপি বিধায়করা স্লোগান দিয়েছেন। জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে। এই অভিযোগ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে উঠেছে। ১২ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। তালিকায় শুভেন্দু অধিকারী, মনোজ টিগগা, শঙ্কর ঘোষ সহ অন্যরা আছেন।

বিধানসভায় গতকালের ঘটনা নিয়ে মুখ খুলেছেন অধ্যক্ষ। তাঁর কথায়, "গতকালের ঘটনায় অভিযোগ আমি পেয়েছি। সমস্ত দিক খতিয়ে রাখা হচ্ছে। প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় সঙ্গীত ওরা শুনতে পেয়েছে কী পায়নি, সেটা ওদের ব্যাপার। অনেক সাংবাদিক ওখানে ছিল। তারা তো শুনতে পেয়েছেন। দূরত্ব খুব বেশি ছিল না। তবে যাই হোক না কেন, প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আমি জানাব।"

বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, "আমরা শুনছিলাম ওনারা চোর চোর স্লোগান দিচ্ছেন। হঠাৎ কখন জাতীয় সঙ্গীত গেয়েছেন, আমাদের জানা নেই। চোর স্লোগান দেওয়ার পর কেউ জাতীয় সঙ্গীত গাইতে পারে? এটাই তো জানা ছিল না। বারবার জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী।"

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ কি দায়ের হয়েছে? সেই প্রশ্ন থাকছে। কারণ, আদালত থেকে তিনি আগেই সুরক্ষাকবচ নিয়ে রেখেছিলেন। হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও তৃণমূলের মুখ্য সচেতক তাপস রায় অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয় নিয়ে লড়াই করবে বিজেপি। আদালতে যাওয়া হবে। এ কথা জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, অভিযোগপত্রে ভুল রয়েছে। হিরণ চট্টোপাধ্যায় গতকাল বিধানসভায় আসেননি। তাঁর নাম অভিযোগে দেওয়া হয়েছে। শালতোড়ার বিধায়কের নাম চন্দনা বাউরী। অভিযোগে লেখা রয়েছে চন্দ্রানী৷ শোভন কাঞ্জিলাল বিজেপি থেকে তৃণমূলে আগেই যোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে আদালতেই দেখা হবে। পরিষ্কার এই কথা জানিয়ে দিয়েছেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+