প্রশান্ত কিশোরের পরিচয়ে ৫ কোটি টাকার প্রতারণা, ফাঁসলেন বিধায়ক-নেতারাই
প্রশান্ত কিশোরের পরিচয়ে ৫ কোটি টাকার প্রতারণা, ফাঁসলেন বিধায়ক-নেতারাই
ভোট কৌশলী প্রশান্ত কিশোর বাংলার নির্বাচনে তৃণমূলকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার পর পাড়ি দিয়েছেন পঞ্জাবে। তারপরই নানা বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে প্রশান্ত কিশোরকে ঘিরে। পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা হিসেবে নিয়োগ নিয়ে সংকটের পর তাঁর নাম করে নির্বাচনে টিকিট দেওয়ার প্রতিশ্রুতিতে কোটি টাকা তোলার অভিযোগ উঠল।

টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর চক্র
বাংলার নির্বাচন শেষে পঞ্জাবে পাড়ি জমানোর পরই প্রশান্ত কিশোর পরিচয়ে নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি একটি চক্র টাকা তুলছে বলে অভিযোগ ওঠে। পঞ্জাব পুলিশ এমন একটা চক্র ফাঁস করে দিয়েছে। ইতিমধ্যে এই চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করছে পুলিশ।

প্রশান্ত কিশোরের পরিচয় দিয়ে প্রতারণা চক্র
পুলিশ জানিয়েছে, প্রশান্ত কিশোরের পরিচয় দিয়ে ধৃতরা ২০২২ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে একাধিক নেতার সঙ্গে জালিয়াতি করেছেন। ধৃত দু-জন শিবসেনা (সূর্যবংশী) নামে একটি দলের সঙ্গে যুক্ত। জানা গিয়েছে, তিনজন মিলে তাঁরা এই প্রতারণা চক্র চালাতেন।

প্রার্থী করার লোভ দেখিয়ে ৫ কোটি টাকা প্রতারণা
ধৃত দুজনকে জিজ্ঞাসা করে জানা গিয়েছে, নির্বাচনে প্রার্থী করে দেওয়ার লোভ দেখিয়ে তারা ৫ কোটি টাকা হাতিয়েছিলেন। এই চক্রের তৃতীয় জন হল গৌরব শর্মা। গৌরবই ছিলেন মাস্টারমাইন্ড, এই চক্রের মাথা। এই গৌরবই নিজেকে প্রশান্ত কিশোর পরিচয় দিয়ে টাকা তুলতেন।

প্রতারণা চক্রের ফাঁদে পড়েন যে সব নেতারা
পুলিশ জানিয়েছে, ধৃত দুজনের মধ্যে একজন রাকেশ। রাকেশ শিবসেনা (সূর্যবংশী) দলের জাতীয় সভাপতি। অপরজন রজত। রজত শিবসেনা (সূর্যবংশী)-র সাধারণ সম্পাদক। এই তিনজন একে একে বাটালার বিদায়ী বিধায়ক, সঙ্গরুরের দুই স্থানীয় নেতা, জলন্ধরের মেয়রের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। পরবর্তী লক্ষ্য ছিলেন লুধিয়ানার বিধায়ক। তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় এই চক্র।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications