Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'সেই আগুনে গোটা বাংলা জুড়ে জ্বালিয়ে দেব',...রণক্ষেত্র কসবা! চাকরি হারা শিক্ষকদের বেধড়ক মার পুলিশের

Protest By Unemployed Teacher: ওয়েব সাইটে ও.এম.আর শিটের 'মিরর ইমেজ প্রকাশ' ও 'সম্মানের সঙ্গে চাকরিতে পূনর্বহালে'র দাবিতে সুপ্রিম নির্দেশে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে উত্তাল কসবার ডিআই অফিস। ব্যাপক লাঠিচার্জ পুলিশের। একাধিক মহিলাকেও বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। আর সেই লাঠির আঘাতে বহু চাকরি হারা শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

শুধু তাই নয়, ধাক্কাধাক্কিতে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলেও জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের দাবি, ন্যায্য চাকরি ফেরানোর দাবি জানাতে এসেছিলাম। এটাই অন্যায়! আর সেই কারণেই এমন ভাবে মারা হল। স্পর্শকাতর জায়গা দেখে পুলিশ মারছে বলে মারাত্মক অভিযোগ এক মহিলা চাকরি প্রার্থীর।

kasba

এমনকী কারোর মাথায় মারা হয়েছে আবার পিঠে লাঠির বাড়ি মেরে রক্তাত্ত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ নিষ্ঠুরের মতো আচরণ করছে। এক চাকরি হারা বলেন, আমাদের মেরে কি হবে। পেটে আগুন জ্বলেছে। সেই আগুনে গোটা বাংলা জুড়ে জ্বালিয়ে দেব।

Protest By Unemployed Teacher: একাধিক দাবিতে ডিআই ভবন অভিযান

ওয়েব সাইটে ও.এম.আর শিটের 'মিরর ইমেজ প্রকাশ' ও 'সম্মানের সঙ্গে চাকরিতে পূনর্বহালে'র দাবিতে আজ বুধবার রাজ্যজুড়ে ডিআই ভবন অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো এদিন সকালে কসবার ডিআই অভিযান করেন কয়েকশ চাকরি শিক্ষক শিক্ষিকা। আর সেই অভিযান ঘিরে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি নেয়। অফিসের বন্ধ গেট টপকে বহু শিক্ষক-শিক্ষিকা ঢুকে পড়েন এবং ধর্নায় বসে যান।

এরপর হঠাত করেই পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে দেয় রাতারাতি বেকার হয়ে পড়া শিক্ষক-শিক্ষিকাদের। আর তাতে হুড়োহুড়ি পড়ে যায়। আর তাতে অনেকেই পড়ে যান, অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, তার উপরেই পুলিশ লাঠিচার্জ করে। আর তাতে একজনের পা ভেঙে গিয়েছে বলেও অভিযোগ।

Take a Poll

Protest By Unemployed Teacher: উত্তেজনা বিভিন্ন প্রান্তে

চাকরী হারা 'যোগ্য' শিক্ষকদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি বাঁকুড়ায়। নির্দিষ্ট দাবিতে ওই চাকরী হারা শিক্ষকরা ডিআই অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয়। এই অবস্থায় দু'পক্ষের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি হয়। এমনকি মহিলা শিক্ষকদের গায়ে 'পুলিশ হাত তোলে' বলেও অভিযোগ। শুধু বাঁকুড়াই নয়, এদিন একই ছবি দেখা যায় বাংলার বিভিন্ন প্রান্তে। এমনকজী উত্তরবঙ্গেও ডিআই অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+