বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় কারা কারা জায়গা পাচ্ছে? রইল সেই তালিকা

একদিকে বছর ঘুরলেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। অন্যদিকে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহ। আর সেই বিদ্রোহ থামানোটাই এখন মূল টার্গেট। ফলে মোদীর মন্ত্রিসভাতে জায়গা পেতে পারেন বাংলার বেশ কয়েকজন সাংসদ।

একদিকে বছর ঘুরলেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। অন্যদিকে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই বঙ্গ বিজেপিতে বিদ্রোহ। আর সেই বিদ্রোহ থামানোটাই এখন মূল টার্গেট। ফলে মোদীর মন্ত্রিসভাতে জায়গা পেতে পারেন বাংলার বেশ কয়েকজন সাংসদ। গত কয়েকদিন ধরেই সেই জল্পনা চলছিল রাজনৈতিক চলছিল। অবশেষে সেই নামগুলি চূড়ান্ত হয়ে গেল।

জাতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এখনও পর্যন্ত বাংলা থেকে তিন জন সাংসদ মন্ত্রিসভাতে জায়গা পাচ্ছেন কার্যত নিশ্চিত।

২৮ জন মন্ত্রী আরও যোগ হতে পারেন

২৮ জন মন্ত্রী আরও যোগ হতে পারেন

মোদীর মন্ত্রিসভাতে ৮১ জন সদস্য জায়গা পেতে পারেন। কিন্তু এই অবস্থায় ৫৩ জন মন্ত্রী রয়েছেন। এক্ষেত্রে ২৮ জন মন্ত্রী আরও যোগ হতে পারেন মোদীর মন্ত্রিসভায়। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম রদবদল হতে চলেছে মোদীর মন্ত্রিসভা। ফলে সবদিক একেবারে বুঝে শুনে এই রদবদল করা হচ্ছে। জানা যাচ্ছে, মোদীর মন্ত্রিসভাতে গুরু দায়িত্ব পেতে চলেছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। মধ্যপ্রদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। কংগ্রেস জামানার অবসান ঘটিয়ে সে রাজ্যে পদ্ম ফুটিয়েছিলেন তিনি। তাঁকেই এবার জায়গা দিতে পারেন মোদী। মন্ত্রিসভাতে আসতে পারেন সর্বানন্দ শোনয়াল। বিজেপির অসম জয়ের অন্যতম কান্ডারি তিনি।

মোদীর মন্ত্রিসভাতে জায়গা পেতে পারেন

মোদীর মন্ত্রিসভাতে জায়গা পেতে পারেন

বিহার এবং গুজরাট থেকে মোদীর মন্ত্রিসভাতে জায়গা পেতে পারেন সুশীল মোদী, নারায়ণ রানে এবং ভুপেন্দ্র রানে। তবে নীতিশ কুমারের জনতা দল থেকে মোদীর মন্ত্রিসভাতে কেউ যোগ দিতে পারেন কিনা সে বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। উত্তরপ্রদেশে সামনেই ভোট। সেদিকে তাকিয়ে একাধিক মুখ সে রাজ্য থেকে মোদীর মন্ত্রিসভাতে আসতে পারে। যেমন বরুন গান্ধী, রামশঙ্কর কাঠেরিয়া, অনিল জৈন, রিতা বাহুগুনা জোশী, জাফার ইসলামের মতো বিজেপি নেতাদের দেখা যেতে পারে।

উত্তরপ্রদেশকে বাড়তি গুরুত্ব

উত্তরপ্রদেশকে বাড়তি গুরুত্ব

উত্তরপ্রদেশের জোটে থাকা আপনা দলের মুখপাত্র অনুপ্রিয়া পাটেলেও মোদীর মন্ত্রিসভাতে যোগ দিতে পারেন। উত্তরখন্ডে থেকেও একাধিক বিজেপি নেতাকে দিল্লিতে জায়গা দিতে পারেন মোদী-অমিত শাহরা। এছাড়াও ওডিশা, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি থেকে একাধিক মুখকে মোদীর মন্ত্রিসভাতে জায়গা দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।

বিশেষ নজর বাংলার দিকে!

বিশেষ নজর বাংলার দিকে!

বাংলা থেকে কেন বিজেপি সাংসদকে মন্ত্রী করা হচ্ছে না। বারবার এই দাবি উঠেছে। দ্বিতীয়বার মোদী সরকারে বেশ কয়েকজন বাংলা থেকে মন্ত্রী হতে পারে বলে গুঞ্জন উঠেছিল। কিন্তু বাবুল সুপ্রিম এবং দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী করা হয়। আর কাউকে মন্ত্রী না করাতে প্রশ্ন উঠেছিল বঙ্গ বিজেপির মধ্যে। তবে এবার শাহ-মোদীর নজরে বাংলা। কারণ বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই কার্যত এখন দলের মধ্যে বিদ্রোহ। এর মধ্যে আবার শুরু হয়েছে ঘর ভাঙার খেলা। মুকুল যেতে আর প্রকট হয়েছে বিষয়টি। আর সেদিকে তাকিয়ে বাংলা থেকে একাধিক সাংসদকে জায়গা দিচ্ছেন মোদী তাঁর মন্ত্রিসভায়

কার কার নাম কার্যত ফাইনাল

কার কার নাম কার্যত ফাইনাল

জগন্নাথ সরকার, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং সৌমিত্র খাঁয়ের নামে শিলমোহর পড়েছে বলেই খবর। নিশীথ প্রমানিক এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন। শান্তনু ঠাকুর এবং সৌমিত্র খাঁ গত কয়েক দফায় দিল্লি ঘুরে এসেছেন। নাড্ডা সহ একাধিক নেতার সঙ্গে বৈঠক হয়েছে তাঁদের। তবে কাকে কোন মন্ত্রক দেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু পরিষ্কার হয়নি। জানা গিয়েছে, খুব শিঘ্রই মোদীর মন্ত্রিসভায় রদবদল করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+