Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদীর ফোন মমতাকে! 'বুলবুল' নিয়ে সাহায্যের আশ্বাস

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবলীলা নিয়ে উদ্বিঘ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবলীলা নিয়ে উদ্বিঘ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে তিনি বিষয়টি নিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। বিষয়টি তিনি নিজের টুইটারে পোস্ট করেছেন। কেন্দ্রের তরফে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রত্যেকের সুস্থতাও কামনা করেছেন তিনি।

ঘূর্ণিঝড় বুলবুল-এ ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুল-এ ব্যাপক ক্ষয়ক্ষতি

দিন যত বাড়ছে, বুলবুলের ক্ষতির মাত্রা ততই বাড়ছে। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এলাকা থেকে ৫ জনের মৃত্যুর খবর এসেছে। ১৫ জনের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে। অন্যদিকে বকখালিতে দুটি জেটি ভেঙে গিয়েছে। অনেকেই বলছেন এরকম ঝড় তারা জীবনে দেখেননি। শস্য ক্ষেত চলে গিয়েছে জলের তলায়। ফলে শস্যেরও ব্যাপক ক্ষতি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। কাঁচাবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর

এদিন সকালে প্রধানমন্ত্রী মোদী ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের মধ্যে ঘূর্ণিঝড় নিয়ে কথা হয়।

সবরকম সাহায্যের আশ্বাস

সবরকম সাহায্যের আশ্বাস

প্রধানমন্ত্রী টুইটে জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রের তরফে। সবার সুস্থতাও কামনা করেছেন তিনি।

ওড়িশার বিপর্যয়ে কথা বলেছিলেন সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে

ওড়িশার বিপর্যয়ে কথা বলেছিলেন সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে

এবার শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাই নয়, এর আগে ওড়িশায় প্রাকৃতিক বিপর্যয়ে সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি। দিয়েছিলেন সবরকমের সাহায্্যের আশ্বাস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+