তৃণমূলের ৪০ বিধায়ক যোগাযোগ রাখছেন মোদীর সঙ্গে! ভোটের মধ্যেই জল্পনা বাড়ল
এর আগে একাধিক নেতা-নেত্রী তৃণমূলে ভাঙন ধরাতে নানা সংখ্যা জানিয়েছে। তৃণমূলের কত জন বিধায়ক বা সাংসদ বিজেপিতে পা বাড়িয়ে রয়েছেন, তা নিয়ে জল্পনা তৈরি করেছেন।
এর আগে একাধিক নেতা-নেত্রী তৃণমূলে ভাঙন ধরাতে নানা সংখ্যা জানিয়েছে। তৃণমূলের কত জন বিধায়ক বা সাংসদ বিজেপিতে পা বাড়িয়ে রয়েছেন, তা নিয়ে জল্পনা তৈরি করেছেন। এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখেও শোনা গেল সে কথা। তিনি সাফ জানালেন, তৃণমূলের ৪০ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।

বাংলার তৃণমূলের হাল-হকিকৎ
শুধু বিজপিই নয়, তৃণমূল কংগ্রেসও এই সন্দেহ প্রকাশ করেছেন বহুদিন ধরে। তবে ভোট চলাকালীন প্রধানমন্ত্রীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বের মুখে এ ধরনের বার্তা অবশ্যই বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি রাখঢাক না করেই জানিয়ে দিয়েছেন বাংলার তৃণমূলের হাল-হকিকৎ কী।

বিধায়করা বিজেপিতে পা বাড়িয়ে
নরেন্দ্র মোদী বলেন, ২৩ তারিখ ফলাফল প্রকাশের পর দেখবেন, চারিদিকে পদ্ম ছেয়ে গিয়েছে। বাংলাতেও পদ্ম ফুটবে এবার। দিদি আপনি বাঁচতে পারবেন না। আপনার হার অবধারিত। আর হার হলেই আর রক্ষা নেই। দলটাকেই টিকিয়ে রাখতে পারবেন না। তৃণমূলের বিধায়করা বিজেপিতে পা বাড়িয়ে রেখেছেন বলে তিনি জানান।

৪০ জন বিধায়ক যোগাযোগ রাখছেন
তাঁর হুঁশিয়ারি, এখনই তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। ভোটের ফলাফল প্রকাশের পর অর্থাৎ ২৩ মে-র পর তৃণমূলে আরও বড় ভাঙন অপেক্ষা করে রয়েছে। ৪০ জন বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। তাঁদের হাত ধরে আরও অনেকে আসবেন বিজেপিতে।

ভোট মিটলেই বিজেপিতে যোগ?
এতদিন মুকুল রায়-দিলীপ ঘোষদের মুখে শোভা পেয়ে এসেছে এইসব দলত্যাগের কথা, নানা জল্পনার কথা। এবার খোদ প্রধানমন্ত্রীও বাজিয়ে দিনের তৃণমূলের ভাঙন-বাদ্য। ভোট মিটলেই যে তৃণমূল কংগ্রেস ছাড়বেন অন্তত ৪০ বিধায়ক, তা জানাতে ভুললেন না তিনি। ভোট চলাকালীনই তিনি কড়া তোপ দাগলেন তৃণমূলকে।

মুকুল-অর্জুনের পর মোদীও!
মুকুল রায় দল ইঙ্গিত দিয়েছিলেন, ৮০ জন বিধায়ক ও সাংসদ তাঁর তালিকায় রয়েছেন। আর ভোটের ঠিক আগে বিধায়ক অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়ে বলে দেন, ১০০ জন বিধায়ক বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। তারপর খোদ মোদী জানালেন ৪০ বিধায়কের যোগযোগ রাখার কথা।












Click it and Unblock the Notifications