কলকাতায় ৯০ ছুঁইছুঁই পেট্রোলের দাম, ধারাবাহিকতা বজায় রেখে কতটা বাড়ল জ্বালানি তেলের দাম?
ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। পেট্রোলিয়াম সংস্থাগুলির জারি করা বিজ্ঞপ্তি বলছে, শনিবার কলকাতায় প্রতি লিটারে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে ২৯ পয়সা ও ৩৭ পয়সা করে৷ এদিকে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম বেড়ে হল ৮৮ টাকা ৪৪ পয়সা৷ আর মুম্বইতে এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হবে ৯৪ টাকা ৪৪ পয়সা৷ দামবৃদ্ধির পর দেশের এই দু'টি শহরেই প্রতি লিটার ডিজেলের দাম হয়েছে যথাক্রমে ৭৮ টাকা ৭৪ পয়সা এবং ৮৫ টাকা ৭০ পয়সা৷

কলকাতায় পেট্রোলের দাম প্রায় ৯০
এদিকে কলকাতায় এদিন ডিজেলের দাম বেড়েছে ৩৭ পয়সা। এর জেরে শহরে ডিজেলের দাম গিয়ে দাঁড়াল ৮২ টাকা ৩৩ পয়সায়। এছাড়া চেন্নাইতে ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৩ টাকা ৮৬ পয়সা। এদিন চেন্নাইতে ডিজেলের দাম বাড়ে ৪৪ পয়সা। এদিকে কলকাতায় পেট্রোলের দাম প্রায় ৯০ ছুঁইছুঁই। এদিন ২৯ পয়সা বেড়ে শহরে পেট্রোলের দাম দাঁড়ায় ৮৯ টাকা ৭৩ পয়সা।

পরপর বেড়েই চলেছে পেট্রোল, ডিজেলের দাম
তথ্য় বলছে, গত এক মাসেরও বেশি সময় ধরে পরপর বেড়েই চলেছে পেট্রোল, ডিজেলের দাম৷ যা চিন্তা বাড়াচ্ছে আমজনতার৷ করোনাকালে এমনিতেই টান পড়েছে রোজগারে৷ লাগাতার পেট্রোপণ্য়ের দামবৃদ্ধি তাই অনেকটা গোদের উপর বিষফোঁড়ার মতোই জ্বালাচ্ছে গৃহস্থকে৷ তবে দামবৃদ্ধি সার্বিক হলেও দেশের বিভিন্ন রাজ্য়ে স্থানীয় বিক্রয় কর ও ভ্য়াটের ফারাক অনুযায়ী নির্দিষ্ট হয় পেট্রোল, ডিজেলের দাম৷ এই পরিস্থিতিতে গ্রাহকদের বোঝা কমাতে শুল্কের হার কমানোর দাবি উঠতে শুরু করেছে৷

কী কারণে বাড়ছে তেলের দাম?
করোনাকালে দেশে দেশে জারি হয় লকডাউন৷ কলকারখানা থেকে পরিবহন, স্তব্ধ হয়ে যায় সবকিছুই৷ ফলে চাহিদা কমে পেট্রল, ডিজেলেরও৷ কিন্তু ইতিমধ্য়েই কেটেছে তালাবন্দী জীবন৷ ভারত-সহ বিভিন্ন দেশে শুরু হয়েছে টিকাকরণ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এর জেরে ফের বাড়ে পেট্রোল, ডিজেলের চাহিদা৷ এছাড়া ওপেকভুক্ত দেশগুলিও তেলের উৎপাদন কমিয়ে দেয়। এর জেরে আন্তর্জাতিক বাজারেও বাড়ছে জ্বালানি তেলের দাম৷ যার জের এসে পড়েছে ভারতের বাজারেও৷












Click it and Unblock the Notifications