বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝাড়গ্রামে মারা গেলেন সহকারী প্রধান শিক্ষক, শোকের ছায়া গ্রামে
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিক্ষকের। মৃতের নাম শিবপ্রসাদ আইচ। বয়স ৫৩ বছর। ঝাড়গ্রামের সাঁকরাইলের চড়ার গ্রামে এই ঘটনা ঘটেছে।
বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিক্ষকের। মৃতের নাম শিবপ্রসাদ আইচ। বয়স ৫৩ বছর। ঝাড়গ্রামের সাঁকরাইলের চড়ার গ্রামে এই ঘটনা ঘটেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, নবনির্মিত বাড়ির কাজের জন্য একটি পুকুর থেকে জল তোলার জন্য পাম্প চালাতে গিয়েছিলেন শিবপ্রসাদ।

সেই সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিনি ওই পুকুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে প্রতিবেশী ও পরিবারের লোকেরা তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। শিবপ্রসাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, মৃত ব্যক্তি শিবপ্রসাদ ওই গ্রামে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। তাঁর এই মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। নিহতের স্ত্রী ও দুই সন্তান আছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications