বিতর্কের মধ্যেই ৮০০ এরও বেশি মসজিদে লাউড স্পিকার লাগানোর অনুমতি মুম্বই পুলিশের
আজান বিতর্কের মধ্যেই ৮০৩টি মসজিদে লাইড স্পিকার লাগানোর অনুমতি দেওয়া হয়। আর তা দেওয়া হয়েছে মুম্বইতে। এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে। যদিও ১১৪৪টি আবেদন মসজিদগুলির তরফে জানানো হয়েছিল। তবে প্রাথমিক ৮০৩টি মসজিদকে
আজান বিতর্কের মধ্যেই ৮০৩টি মসজিদে লাইড স্পিকার লাগানোর অনুমতি দেওয়া হয়। আর তা দেওয়া হয়েছে মুম্বইতে। এমনটাই জানিয়েছেন পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে। যদিও ১১৪৪টি আবেদন মসজিদগুলির তরফে জানানো হয়েছিল। তবে প্রাথমিক ৮০৩টি মসজিদকে লাইড স্পিকার লাগানোর অনুমতি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

তবে বাকি আবেদনগুলিকে খতিয়ে দেখার কাজ চলছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। আর তা শেষ হলেও অনুমতি দেওয়া হতে পারে বলে ইঙ্গিত পুলিশ কর্তার।
ইতিমধ্যে মসজিদে লাউড স্পিকারে আজান বাজানো নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। চার তারিখের মধ্যে মসজিদগুলিতে লাউড স্পিকার খুলে নেওয়ার জন্যে সরকারকে সময় বেঁধে দিয়েছেন রাজ ঠাকরে। না হলে লাউড স্পিকারের পালটা হনুমান চালিসা বাজানোর নিদান দেওয়া হয়েছে। আর তা বুধবার থেকেই কার্যকর করার নির্দেশ ঠাকরের। যা নিয়ে অপ্রীতিকর অশান্তি তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আর এই আশঙ্কার মধ্যে মুম্বই পুলিশের তরফে এহেন পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, অশান্তিকে আরও বাড়িয়ে তুলতে পারে বলেও মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।
অন্যদিকে ঠাকরের এহেন হুঁশিয়ারি ঘিরে মহারাষ্ট্রে নয়া উত্তেজনা তৈরি হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। এর মধ্যেই এমএনএস সুপ্রিমো রাজ ঠাকরের বিরুদ্ধে পুলিশ কেন ব্যবস্থা নেবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিবসেনার এক কর্তা। আর এরপরেই জানা যাচ্ছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা সুপ্রিমো রাজ ঠাকরের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
ওরঙ্গাবাদ সিটি চক থানায় এই মামলা দায়ের করা হয়েছে। উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। যেখানে রাজ ঠাকরে সহ আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা যাচ্ছে, একাধিক ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে নোটিশও পাঠানো হয়েছে বলে খবর।
আর এই বিতর্কের মধ্যেই কাল বুধবারই শেষ হচ্ছে রাজ ঠাকরের দেওয়া সময়সীমা। ফলে পুলিশের তরফে বিশাল পুলিশের ব্যবস্থা করা হচ্ছে। মহারাষ্ট্রের সর্বত্র পুলিশ মোতায়েন করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আগুনে পুড়ে ছাই বাস, প্রাণ হারালেন অন্তত ১০ জন -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের










Click it and Unblock the Notifications