Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'পুলিশ সব জানত, প্রতিবাদ করেও লাভ হয়নি', জনবহুল এলাকায় কীভাবে বাজি কারখানা? ফাঁস করলেন স্থানীয়রাই

Pathar Pratima Blast: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির একটি অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। এমনকী বাড়ির বিভিন্ন আসবাব সহ বিভিন্ন জিনিস অন্তত ১০০ মিটার দূরে গিয়ে ছড়িয়ে পড়ে রয়েছে। এখনও পর্যন্ত চার শিশু সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে এই ঘটনার পর গোটা এলাকা একেবারে থমথমে পরিস্থিতি। তবে পুলিশের তীব্র ক্ষোভ স্থানীয় মানুষজনের। তাঁদের দাবি, ঘন জনবসতিপূর্ণ এলাকায় যে এভাবে বাজি (Pathar Pratima Blast) তৈরি করা হচ্ছে পুলিশ সব কিছু জানত। এরপরেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Pathar Pratima Blast

Pathar Pratima Blast: প্রতিবাদ জানিয়েও লাভ হয়নি

এক সংবাদমাধ্যমে স্থানীয় একজন জানিয়েছেন, অভিশপ্ত ওই বাড়িতে শুধু বাজি তৈরি করা নয়। ব্যাপক ভাবে তা মজুত করা ছিল। এই বিষয়ে বারবার প্রতিবাদ জানানো হয়েছিল। কিন্তু কোনও কিছুই গ্রাহ্য করা হয়নি। বারবার বলা হয়েছিল যে তাঁদের নাকি লাইসেন্স আছে বাজি তৈরির। এমনকী পুলিশেও এই বিষয়ে জানানো হয়। কিন্তু কোনও ব্যবস্থাও তারা নেয়নি বলেও অভিযোগ স্থানীয় মানুষজনের। আর এখানেই নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে সবুজ বাজি তৈরির অনুমোদন নিয়ে অবৈধ বাজি তৈরি হত সেখানে? এই প্রশ্নও উঠে আসতে শুরু করেছে।

Pathar Pratima Blast: মৃতের সংখ্যা বেড়ে ৮

পাথরপ্রতিমায় ঢোলাহাটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮। জানা যায়, সোমবার রাতে হঠাত করেই দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় ঢোলাহাটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক ঘটনার সময় বাজি তৈরি করছিলেন বলে খবর। হঠাত করেই প্রবল বিস্ফোরণ ঘটে। একেবারে পাকা বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। বাড়ির ভেতরে আটকে পড়ে আটজন।

একজন গৃহবধূ কোন রকমে বাইরে বেরিয়ে আসে জলন্ত অবস্থায়। ভিতরে থাকা সাত জন চার শিশুসহ প্রত্যেকেরই মর্মান্তিক ভাবে মৃত্যু হয় বলে খবর। আজ সকালে কোনও রকমে বাইরে বেরিয়ে আসা মহিলারও মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

ঘটনার পরেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। জানা যাচ্ছে, আজ মঙ্গলবার ঘটনাস্থলে যাবেন ফরেন্সিকের আধিকারিকরা। কীভাবে এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হল্যেছে এলাকায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+