তৃণমূলে ফেরা ক্রমশ কঠিন হচ্ছে রাজীবের! বিক্ষোভের আঁচ রাস্তায় আসতেই মমতার উপর আস্থা রাখতে বলছেন কুণাল
ক্রমশ জটিল হচ্ছে রাজীবের তৃণমূলে ফেরা! গত কয়েকদিন ধরে গদ্দার, বিশ্বাসঘাতক হিসাবে একের পর এক পোস্টার পড়ে গোটা হাওড়া-ডোমজুড় জুড়ে। এবার সেইা আঁচ এসে পড়ল রাস্তাতেও। রাজীব বন্দ্যোপাধ্যায়কে যাতে তৃণমূলে না ফেরানো হয় সেই ইস্যুত
ক্রমশ জটিল হচ্ছে রাজীবের তৃণমূলে ফেরা! গত কয়েকদিন ধরে গদ্দার, বিশ্বাসঘাতক হিসাবে একের পর এক পোস্টার পড়ে গোটা হাওড়া-ডোমজুড় জুড়ে। এবার সেইা আঁচ এসে পড়ল রাস্তাতেও। রাজীব বন্দ্যোপাধ্যায়কে যাতে তৃণমূলে না ফেরানো হয় সেই ইস্যুতে বিক্ষোভ এবার ডোমজুড়ে।

আর এই দাবিতে সকাল থেকে চলছে রাস্তা অবরোধ।
ডোমজুড়ে রাস্তা অবরোধের পাশাপাশি পোড়ানো হল রাজীবের কুশপুতুল। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের 'সৌজন্য' সাক্ষাতের পরেই ফের উত্তপ্ত ডোমজুড়। এবার ডোমজুড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের দাবি, গদ্দার মীরজাফর রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে ফেরানো যাবে না। এই দাবিতে এদিন ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিবাদে সোচ্চার হন। হাওড়া আমতা রোড অবরোধ করে রাখেন। প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধ হয়। কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়।
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা বেইমানি গদ্দারি করেছে ডোমজুড়বাসীর কাছে তাদের কোনো জায়গা নেই। সলপের পর গত কয়েকদিন আগে এই পোস্টার দেখা যায় হাওড়ার বাঁকড়ায়। ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেসের নামে এমনই পোস্টার লাগানো হয় বাঁকড়ার বিভিন্ন এলাকায়।
হাওড়ার বাঁকড়ায় মুন্সীডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় কারও নাম উল্লেখ না করে দলবদলুদের সম্পর্কে ওই পোস্টার দেওয়া হয়েছে। কয়েকদিন আগেই পোস্টার দেখা গিয়েছিল হাওড়ার সলপে। আবারও নতুন করে ব্যানার-পোস্টার পড়েছে বাঁকড়া এলাকায়।
ক্ষোভ-বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি কুণাল ঘোষ বলেন, দল জানে এই সমস্ত মানুষকে ছাড়াই আপনারা লড়াই করেছেন ভোটে। অনেক কষ্ট করে দলকে জিতিয়েছেন। ফলে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে কর্মীদের খারাপ লাগে। তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার আবেদন কুণাল ঘোষের। কাদের দলে নেওয়া হবে আর কাদের নেওয়া হবে না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলে দাবি তাঁর।
উল্লেখ্য, এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে, ভোট চলাকালীন যারা গদ্দারি করেছেন তাঁদের দলে নেওয়া হবে না। তবে মুকুল ঘনিষ্ঠদের দলে নেওয়ার ব্যাপারে দল ভাববে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
তবে মুকুল অনুগামী কাদের নেওয়া হবে টা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। যদিও তৃণমূলে ফেরার পরেই এখনও পর্যন্ত ১০ বিধায়ক এবং দুই সাংসদকে ফোন করেছেন মুকুল রায়।
জেলাজুড়ে বিজেপিতে পদত্যাগের হিড়িক। একাধিক নেতা বেসুরো। তাঁদের নিয়েও বিক্ষোভ ছড়াচ্ছে তৃণমূলের মধ্যে।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান?










Click it and Unblock the Notifications