Panchayat Election 2023: আসতে হবে না অফিস, হঠাৎ করে ছুটির বড় খবর শোনাল নবান্ন

এগিয়ে আসছে পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) দিন। তার মাঝেই বড় ঘোষণা করল নবান্ন। রাজ্যে যে ২২টি জেলায় পঞ্চায়েত ভোট হবে। সেই ২২টি জেলায় ভোটের দিন ছুটি থাকবে সরকারি দফতর। একই পঞ্চায়েত ভোট কাজেই সেই দিন রাজ্যের সব সরকারি দফতরই বন্ধ থাকবে।

ইতিমধ্যেই নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে ছুটি ঘোষণা করা হয়েছে ৮ জুলাই। কারণ ওইদিনেই রাজ্যের সর্বত্র পঞ্চায়েত ভোট। এনআই অ্যাক্টে এই ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ৮ জুলাই পঞ্চায়েতের অধীনে থাকা সব সরকারি দফতরে ছুটি থাকবে।

সরকারি দফতর
Photo Credit: পিটিআই

সেই সঙ্গে যে সব সরকারি প্রতিষ্ঠানের ভবন ভোটের কাজে ব্যবহার করা হবে। অর্থাৎ স্কুল-কলেজ বিভিন্ন সরকারি দফতর আগামী ৬ জুলাই থেকে বন্ধ থাকবে। ভোট গ্রহনের প্রস্তুতির জন্যই এই ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রম দফতরের পক্ষ থেেক জানানো হয়েছে পঞ্চায়েত এলাকায় সরকারি দফতর নয়, কিন্তু সেখানকার কর্মীরা পঞ্চায়েত এলাকার বাসিন্দা হলে সেদিন তাঁরা ছুটি পাবেন।

প্রসঙ্গত উল্লেখ্য সরকারি কর্মীদের ভোটের ডিউটিতে পাঠানো হয়। সেক্ষেত্রে পঞ্চায়েত এলাকায় অফিস না হলেও সেদিন রাজ্যের অধিকাংশ সরকারি দফতরেই কার্যত কাজ বন্ধ থাকবে। কারণ ৬ জুলাই থেকেই সরকারি কর্মীদের বিভিন্ন ভোটের কাজে পাঠানো হবে। যদিও সরকারি কর্মীরা নিরাপত্তার দাবিতে সরব হয়েছে।

পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট না করানো হলে ভোট বয়কট করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সরকারি কর্মীদের সংগঠন যৌথমঞ্চ। ইতিমধ্যেই তাঁরা এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েেছন। জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্রগুলিতেও নিরাপত্তার দািবতে সরব হয়েছেন সরকারি কর্মীরা।

রাজ্যে মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। প্রতি জেলার জন্য ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলা হয়েছে। স্পর্শ কারত জেলা গুলিতে রাজ্য পুলিশের বিশেষ বািহনী থাকবে। প্রতি জেলায় ১ কোম্পানি মানে প্রতি ২৫০০ ভোটারের নিরাপত্তায় ১ জন করে জওয়া ন। এই ভাবে কিছুতেই নিরাপদ ভোট সম্ভব নয় বলে অভিযোগ করেছে সরকারি কর্মীরা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+