Panchayat Election 2023: ভোট গণনার জন্য মাস্টারপ্ল্যান শুভেন্দুর, তৃণমূলের হার্টবিট কেন বাড়তে পারে?

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভায় পাঁচটি বুথে ব্যাপক ভোট লুঠ হয়েছে। যার একটির ভিডিও ব্যাপক ভাইরালও হয়। এই পাঁচটির মধ্যে দুটিতে উপনির্বাচনের ঘোষণা হয়েছে।

নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা এদিন নন্দীগ্রামে আক্রান্ত বিজেপি প্রার্থী ও সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়ে ঘোষণা করে দিলেন মাস্টারপ্ল্যান।

শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম

নন্দীগ্রাম ২ নং ব্লকের ভেটুরিয়ায় ১২২ নং বুথের গ্রাম পঞ্চায়েত প্রার্থী নমিতা কোয়েল পাত্রর বাড়িতে আজ দুপুরে ঢুকে তৃণমূলের দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। সেই সময় প্রার্থীকে বাঁচাতে গেলে বিজেপির সমর্থককেও আক্রান্ত হতে হয়। শুভেন্দু অধিকারী তাঁদের কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসার বন্দোবস্ত করেছেন।

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সরকারি হাসপাতালে নির্ভর করেন না। আমাদের বিজেপির প্রার্থী-সহ যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসা হবে। এরপর এই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করব। সব মুসলিম খারাপ নন, যাঁরা নমাজ পড়েন না সেই মমতা-মুসলিমরাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন।

শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম

শুভেন্দু আরও বলেন, শওকত, জাহাঙ্গীর, আরাবুলের মতো ভাইপো-মডেল দুষ্কৃতীরা লুঠপাট, হামলা চালাচ্ছে। তবে নন্দীগ্রামে আমাকে যে সংখ্যালঘুরা ভোট দেননি, তাঁরা এবার তৃণমূলকেও ভোট দেননি। হিন্দু এলাকায় যেখানে ভোট লুঠ হয়েছিল আমার কথায় সেখানে ব্যালট বাক্স পুকুরে ফেলেছেন স্থানীয় মানুষ। যেখানে পুনর্নির্বাচন হবে, সেখানে বিজেপিই জিতবে।

শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম

শুভেন্দুর কথায়, যাঁরা তৃণমূলের হয়ে জিতবেন তাঁদের ৬ মাসের মধ্যে কী করতে হবে তা আমার জানা আছে। পঞ্চায়েত নির্বাচনের দিন যে জায়গায় ভোট লুঠ করা হয়েছে সে ব্যাপারে গণনার দিন বুঝিয়ে দেব। যে ব্যালটগুলির পিছনে প্রিসাইডিং অফিসারের সই নেই, সেগুলির গণনা বন্ধ করে দেব। তিনি বলেন, ভেকুটিয়ায় আমাদের প্রার্থী পুনর্নির্বাচন চেয়েছিলেন, কিন্তু তা দেয়নি। ২৪টায় ২০টি আসন জিতব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+