Panchayat Election 2023: বিজেপি কোন জেলায় তৃণমূলকে হারাতে পারে, স্পষ্ট ইঙ্গিত মিলল জনমত সমীক্ষায়
একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে শুধু হেরেই চলেছে বিজেপি। ঘুরে দাঁড়াতে তারা বেছে নিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনকে। গ্রামের ভোটে ঘুরে দাঁড়িয়েই তারা ২০২৪-এর লোকসভা নির্বাচনের মহা সংগ্রামী লড়তে নামবে। তার আগে প্রশ্ন বিজেপিকে পারবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে টেক্কা দিতে?
সম্প্রতি সি ভোটারের যে সমীক্ষা রিপোর্ট সামনে এসেছে, তাতে একপ্রকার স্পষ্ট বিজেপি বেশ কয়েকটি জেলা পরিষদে ভালো ফল করতে পারে। এমনকী তৃণমূলের হাত থেকে ক্ষমতাও দখল করতে পারে। কিন্তু কোন জেলায় সেই সম্ভাবনা রয়েছে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ নাকি সুকান্ত মজুমদারের জেলায়। না, অন্য কোনো জেলায় এবার বিজেপি খাতা জেলা পরিষদ দখল করতে পারে!

সি ভোটারের জনমত সমীক্ষায় আভাস মিলল, বিজেপি ও বিরোধীরা সার্বিকভাবে না হলেও বেশ কিছু জেলায় এবার ছাপ ফেলতে পারে। এবার আর একতরফাভাবে নাও জিততে পারে তৃণমূল কংগ্রেস। ক্ষমতাও হাতছাড়া হতে পারে। বিজেপি জিততে পারে রাজ্যের একাধিক জেলায়। অন্তত তেমনটাই আভাস সি ভোটারের সমীক্ষায়।
সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, আলিপুরদুয়ার জেলা পরিষদ এবার তৃণমূলকে হারিয়ে দখল নিতে পারে বিজেপি। এই সমীক্ষা অনুযায়ী ১৮ আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ৫ থেকে ৯টি আসন। সেখানে বিজেপি পেতে পারে ৮ থেকে ১২টি আসন। বাম-কংগ্রেস পেতে পারে বড়োজোর একটি আসন। এখানে উল্লেখ্য, ১৮ আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার ১০।

শুধু আলিপুরদুয়ার নয়, কোচবিহারেও বিজেপি রয়েছে জেলা পরিষদ দখলের লড়াইয়ে। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কোচবিহারে ৩৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৩ থেকে ১৯টি আসন। আর বিজেপি পেতে পারে ১৫ থেকে ১৯টি আসন। আর বাম-কংগ্রেস জিততে পারে একটি আসনে। এখানে ম্যাজিক ফিগাগ ১৭। বিজেপিও সেই গণ্ডি পেরিয়ে যেতে পারে।
এছাড়া জলপাইগুড়ি জেলা পরিষদেও কাঁটে কা টক্কর দিতে পারে বিজেপি। সমীক্ষা অনুযায়ী ২৪ আসনের জেলা পরিষদে ১০ থেকে ১৪টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপি পেতে পরে ৯ থেকে ১৩টি আসন। আর বাম-কংগ্রেস জোট হিসেবে পেতে পারে সর্বোচ্চ ২টি আসন। এখানে ম্যাজিক ফিগার ১৩। তৃণমূলের পাশাপাশি বিজেপিও সেই সংখ্যা ছুঁতে পারে।












Click it and Unblock the Notifications