মমতার নির্দেশের পরই তৎপর বিধায়ক, বিজেপি-সিপিএম ছেড়ে তৃণমূলে তিন শতাধিক

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৎপরতা বাড়ল বিধায়কদের। বিজেপি যখন আন্দোলনে রাস্তায়. তখন কেন ঘরে বসে তৃণমূল নেতারা। প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৎপরতা বাড়ল বিধায়কদের। বিজেপি যখন আন্দোলনে রাস্তায়. তখন কেন ঘরে বসে তৃণমূল নেতারা। প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো। মমতার সেই ধমক যে কাজে দিয়েছে, তা ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বোঝা গেল। বিধায়কের নেতৃত্বে রাতেও হল দলবদল।

তৃণমূলের শক্তি বাড়ল হাওড়ার পাঁচলায়

তৃণমূলের শক্তি বাড়ল হাওড়ার পাঁচলায়

বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলের শক্তি বাড়ল হাওড়ার পাঁচলায়। বিজেপি-সিপিএম ছেড়ে তিন শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিধাকত গুলশন মল্লিকের হাত ধরে তাঁরা যোগদান করেন। বিধায়ক তাঁদের হাতে তৃণমূলের তেরঙ্গা পতাকা তুলে দেন।

বিধানসভা ভোটের আগে তৃণমূলে

বিধানসভা ভোটের আগে তৃণমূলে

শনিবার রাতে পাঁচলা বিধানসভার দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়। বিধানসভা ভোটের আগে এই দলবদলে তৃণমূলের শক্তিবৃদ্ধি হল। বাংলার শাসকদলে শক্তিবৃদ্ধিতে নেতা-কর্মীদের মধ্যে খুশির হাওয়া। যোগদানকারীরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা তৃণমূলে যোগদান করেন।

বিজেপি ও সিপিএম ছেড়ে শাসকদলে

বিজেপি ও সিপিএম ছেড়ে শাসকদলে

এদিন পাঁচলার তৃণমূল কার্যালয়ে বিজেপি ও সিপিএম ছেড়ে শাসকদলে যোগদান অনুষ্ঠানে বিধায়ক গুলশন মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতা-নেত্রীরা। উপস্থিত ছিলেন মোহবুব আলম, বাবলু পুরকাইত, শুভ মাইতি-সহ অন্যান্যরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে

মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে

এদিনই হাওড়ার শ্যামপুরে বারগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের নড়াইল থেকে প্রায় শ'খানেক কর্মী যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। বিজেপি নেতৃত্বের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তাঁরা তৃণমূলের পতাকা তুলে নেন। তৃণমূলের নীতি-আদর্শ মেনে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে ইচ্ছাপ্রকাশ করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+