জেপিসি বৈঠক বয়কটের সিদ্ধান্ত বিরোধীদের, জানিয়ে দিলেন ক্ষুব্ধ কল্যাণ
ওয়াকফ বোর্ড নিয়ে জয়েন্ট পার্লামেন্ট কমিটির বৈঠক রয়েছে আগামী ৯ নভেম্বর থেকে। সেই বৈঠকে যোগ দিচ্ছেন না বিরোধীরা। জয়েন্ট পার্লামেন্ট কমিটি পরবর্তী কর্মসূচি বয়কটের ঘোষণা করা হল৷ সাংবাদিক সম্মেলন করে এই কথা জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন তিনি৷ জেপিসি কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। চেয়ারম্যান কোনও কথা বলেন না৷ বিরোধীদের কোনও বলতে দেওয়া হয় না৷ এই অভিযোগ করেছেন কল্যাণ৷

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, " ৩ নভেম্বর বিরোধীরা যারা লোকসভায় আছেন, তাঁরা স্পিকারকে চিঠি দিয়েছিলাম। কারণ, বিরোধীদের কথা শোনা হয় না। কোনও আলোচনা করা হয় না। আর চেয়ারম্যান চুপ।"
তিনি আরও বলেন, " আমরা ৫ তারিখ দেখা করি অধ্যক্ষ মহাশয়ের সঙ্গে। প্রতি সপ্তাহের সকাল ১১টা থেকে রাত পর্যন্ত মিটিং। এবং আমাদের সেখানে বলতে দেওয়া হয় না। এটা অনৈতিক।
কল্যাণ আরও অভিযোগ করেন, " বিজেপি রাজ্যে যখন মিটিং হয়, তখন সময় বেশি। কিন্তু অবিজেপি রাজ্যে সময় কম। ওয়াকফ বিল নিয়ে যাদের কোনও ভূমিকা নেই, তাদের মিটিংয়ে ডাকা হয়। কিন্তু যারা স্টেক হোল্ডার, তাদের সংখ্যা কম।"
এদিন রীতিমতো ঝাঁঝালো আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একের পর এক ইস্যু তুলে ধরেছেন। কমিটি সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে। ফলে আরও তুঙ্গে উঠল জেপিসি ও বিরোধীদের সংঘাত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, " জয়েন্ট পার্লামেন্ট কমিটি যে ভাবে মিটিং ডাকছে, তাতে আমাদের হারাসমেন্ট হচ্ছে। স্পিকার আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে একমত হয়েছেন। উনি জানিয়েছেন উনি বিষয়টি দেখবেন।"












Click it and Unblock the Notifications