বাংলা আছে বাংলাতেই! বলরামপুরের ২০৪ নম্বর বুথে বাবার ভোট দিলেন 'গুণধর' ছেলে
বাংলায় ষষ্ঠ দফা ভোট শুরু হতেই ফের একই চিত্র দেখা গেল বাংলায়। সকাল থেকেই অশান্তির চিত্র চারিদিকে।
বাংলায় ষষ্ঠ দফা ভোট শুরু হতেই ফের একই চিত্র দেখা গেল বাংলায়। সকাল থেকেই অশান্তির চিত্র চারিদিকে। একই সঙ্গে ভোটে অশান্তি বিভিন্ন বুথে। এর মধ্যেই পুরুলিয়ার বলরামপুর ঘটল এক বিচিত্র ঘটনা। একই ব্যক্তি ভোট দিলেন পরপর দু'বার। এবং তা করলেন একই বুথে।

জিজ্ঞাসা করা জানা গিয়েছে ওই ব্যক্তি নিজের ভোট দেওয়ার পরে নিজের বাবার ভর্তি দিয়েছেন। এমনটাই সেই ব্যক্তির দাবি। তবে একজন ব্যক্তি কীভাবে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং বসে থাকা প্রিসাইডিং অফিসারের সামনে দু'বার ভোট দিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বলরামপুরের ২০৪ নম্বর বুথে এই ঘটনা ঘটে। বিরোধী দলের তরফে শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। যদিও এই নিয়ে কারও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাংবাদিকদের ভিতরে ঢুকতে না দেওয়ায় বুথের ভিতর থাকা প্রিসাইডিং অফিসারের কোনও জবাব পাওয়া যায়নি। তবে প্রথম পাঁচটি দফার থেকে বাংলায় ষষ্ঠ দফার ভোট যে কোনও আলাদা চিত্র তুলে ধরতে পারল না তা ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications