ঝিকুরখালির জোড়া খুনের ঘটনায় গ্রেফতার আরও ১
ঝিকুরখালির জোড়া খুনের ঘটনায় গ্রেফতার আরও ১
পূর্ব মেদিনীপুরের হলদিয়ার ঝিকুরখালি এলাকায় এক যুবতী ও তার মাকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম আমিনুর হোসেন। তার বাড়ি হলদিয়ার দুর্গাচক থানার এলাকায়।

পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় জানান যে তাকে মুম্বাই-এর গোরেগাঁও এলাকায় ধরা হয়েছে। মুম্বাই এর আদালতে তোলা হলে তাকে ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। তাকে হলদিয়া নিয়ে আসা হচ্ছে।
ওই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আগেই মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন সহ তিনজনকে গ্রেফতার করেছে।
গত মাসের ১৭ তারিখে ঝিকুরখালি এলাকায় উদ্ধার করা হয় রিয়া দে ও তার মা রমাদের মৃতদেহ। তাদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল।
পুলিশ জানায় যে তারা তদন্ত করে জেনেছে যে রিয়ার সঙ্গে সাদ্দামের সম্পর্ক গড়ে ওঠে। পাশাপাশি রমা দে-র সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে। রিয়া তা জেনে ফেলে। এই দিকে সাদ্দামকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে রিয়া। সাদ্দাম বিয়ে করতে অস্বীকার করার পর রমা দে ও রিয়া তাকে ব্লাক মেল করতে শুরু করে। তাদের হাত থেকে বাঁচতে চেয়ে তাদের মেরে ফেলার পরিকল্পনা করে সাদ্দাম। 16 তারিখে রাতে মা ও মেয়ে দুই জনকে সঙ্গে নিয়ে খাওয়া দাওয়া করে সাদ্দাম। মা ও মেয়ের খাবারের সঙ্গে মাদক মিশিয়ে তাদের দুই জনকে বেহুঁশ করে নিয়ে যাওয়া হয় ঝিকুরখালি এলাকায়। সেখানে তাদের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এই নৃশংস ভাবে পুড়িয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুধু তাই না, এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরে। তার সঙ্গে সোশাল মিডিয়া তে বিভিন্ন জন ওই ঘটনায় জড়িতদের চরম শাস্তি চেয়ে সরব হয়েছেন।












Click it and Unblock the Notifications