বর্ধমান রেল স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃত ১

গতকাল রাতে বর্ধমান স্টেশনের সামনের অংশ ভেঙে পড়ে৷ সেই ঘটনায় গুরুতর ভাবে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে। তাদের মধ্যে একজনের আজ সকালে মৃত্যু হল। যদিও মৃতের পরিচয় এখনও জানা যায়নি। একজনের মৃত্যু হলেও অপরজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা হেপনা টুডু।

বর্ধমান রেল স্টেশনের একাংশ ভেঙে পড়ার ঘটনায় মৃত ১

বর্ধমান স্টেশনের সৌন্দর্যায়নের কাজ চলছিল। এরইমধ্যে ভেঙে পড়ে অনুসন্ধান কেন্দ্রের সামনে উপরের অংশ। খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে যান পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। বর্ধমান স্টেশনে আসেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ।

রাতের দিকে রেলের এক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। রেল সূত্রে জানা গেছে ঘটনাতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে স্টেশন চত্বরে সারারাত ধরে বসে থেকে কাজের তদারকি করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী অভিযোগ করেন, ঘটনার পরে তিন ঘণ্টা কেটে গেলেও রেলের কোনও আধিকারিকের দেখা মেলেনি ঘটনাস্থলে।

এদিকে রেলের তরফে জানানো হয়, শনিবার রাত আটটা নাগাদ বর্ধমান স্টেশনের প্রবেশ পথেই ভেঙে পড়ে স্টেশনের মাঝের অংশ। বিপজ্জনক বলে চিহ্নিত অন্য জায়গাগুলি লোহার বিম দিয়ে রাখা হয়েছে। তবে ট্রেন চলাচল বা যাত্রী পরিষেবা স্বাভাবিক বলে দাবি পূর্ব রেলের। লোকাল ও দূরপাল্লার ট্রেনগুলিও চলছে স্বাভাবিক ভাবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+