মা উড়ালপুলে 'অন্যরকম' দুর্ঘটনা! রক্তাক্ত হলেন বাইক আরোহী

মা উড়ালপুল ফের শিরোনামে। গাড়ির আঘাতে দুর্ঘটনা নয়। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ঘুড়ির সুতো গলায় জড়িয়ে রক্তাক্ত হলেন এক ব্যক্তি।

মা উড়ালপুল ফের শিরোনামে। গাড়ির আঘাতে দুর্ঘটনা নয়। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় ঘুড়ির সুতো গলায় জড়িয়ে রক্তাক্ত হলেন এক ব্যক্তি। আহতের নাম সুরেশ মজুমদার। তিনি হাওড়ার বাসিন্দা বলে খবর।

মা উড়ালপুলে অন্যরকম দুর্ঘটনা! রক্তাক্ত হলেন বাইক আরোহী

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুর ১২টার পর বাইকে চেপে মা উড়ালপুলে উঠছিলেন সুরেশ মজুমদার। পার্ক সার্কাস থেকে আসছিলেন তিনি। ব্রিজের ওঠার পরে আচমকা গলায় ঘড়ির সুতো জড়িয়ে যায়। গাড়ির গতিবেগ ঘণ্টায় ৪০ কিমির উপরে থাকায় গলায় কেটে গলা রক্তপাত শুরু হয়।

সেই অবস্থায় স্থানীয়দের সাহায্য না পেয়ে তিনি নিজেই গলায় রুমাল পেঁচিয়ে কাছের হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পরে সুরেশ মজুমদারকে ছেড়ে দেওয়া হলে তিনি হাওড়ার বাড়িতে ফিরে যান। তবে তার আগে তপসিয়া থানায় অভিযোগ দায়ের করে গিয়েছেন।

এর আগে মা উড়ালপুলে তারে জড়িয়ে এক বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়েন। এছাড়াও আরও অনেক ঘটনায় মানুষের মৃত্যুও হয়েছে। ব্রিজের উপরে কীভাবে ঘুড়ির সুতো চলে এল তা পুলিশ খতিয়ে দেখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+