Weather News: ফাল্গুনের শুরুতে প্রেম দিবসে আরও কমল তাপমাত্রা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস
সোমবারের তুলনায় মঙ্গলবার আরও কিছুটা কমল ন্যূনতম তাপমাত্রা। কলকাতায় যেখানে সোমবারের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মঙ্গলবার ফাল্গুনের শুরুর দিন সকালে তা কমে হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সারা বাংলা জুড়েই এই প
সোমবারের তুলনায় মঙ্গলবার আরও কিছুটা কমল ন্যূনতম তাপমাত্রা। কলকাতায় যেখানে সোমবারের তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে মঙ্গলবার ফাল্গুনের শুরুর দিন সকালে তা কমে হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সারা বাংলা জুড়েই এই পরিস্থিতি। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এবার এটাই শীতের শেষ স্পেল। তাপমাত্রা আর বিশেষ কমার সম্ভাবনা নেই। এরপর তা শুধুই ঊর্ধ্বমুখী হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তারপরের ৩ দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। এদিন সকালে দক্ষিণবঙ্দের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও বেশ কিছুটা কমেছে। আগামী ২৪ ঘন্টায় এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে তার পরে ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম। সোমবার এই তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। ৪৮ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় সাড়ে ছয় ডিগ্রির মতো। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১২.৩)
বহরমপুর (১২)
বাঁকুড়া (১৩.৪)
বর্ধমান (১৫)
কোচবিহার (১০.১)
দার্জিলিং ( ৫ )
কালিম্পং (১০)
দিঘা ( ১৫.৬)
কলকাতা (১৭)
দমদম (১৬.৪)
কৃষ্ণনগর
মালদহ ( ১৫.৯)
মেদিনীপুর ( ১৫.১)
শিলিগুড়ি (১২.৫)
শ্রীনিকেতন ( ১২.৬)
সুন্দরবন (১৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৮.১)
বহরমপুর (৩০.২)
বাঁকুড়া (২৯.১)
বর্ধমান (৩০)
কোচবিহার (২৪.৬)
দার্জিলিং (১৩.৪)
কালিম্পং (১৮)
দিঘা (৩১.৫)
কলকাতা (২৯.১)
দমদম (২৮)
কৃষ্ণনগর (২৯.৪)
মালদহ (২৫.৩)
মেদিনীপুর (৩০.৪)
শিলিগুড়ি (২৪.৮)
শ্রীনিকেতন (২৬.৮)
সুন্দরবন (৩০)












Click it and Unblock the Notifications