গড়িয়াহাটে রহস্যজনক মৃত্যু বৃদ্ধার, শরীরে গভীর ক্ষতের দাগ

গড়িয়াহাটে রহস্যজনক মৃত্যু বৃদ্ধার, শরীরে গভীর ক্ষতের দাগ

গড়িয়াহাটে রহস্যজনকভাবে মৃত্যু হল এক বৃদ্ধার। তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান করছে পুলিশ। বৃদ্ধার গলায় ও পেটে গভীর ক্ষতের দাগ দেখা গিয়েছে।

গড়িয়াহাটে রহস্যজনক মৃত্যু বৃদ্ধার, শরীরে গভীর ক্ষতের দাগ

উর্মিলা ঝুন্ড। বাড়ি গড়িয়াহাটে। তাঁর ছোট ছেলে পরিবার নিয়ে শিলিগুড়িতে গিয়েছেন। তাই দুই দিন ধরে বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। বৃহস্পতিবার পরিচারিকা বাড়ি এসে ডাকাডাকি করতে কোনও সাড়াশব্দ পাননি। তখনই তিনি প্রতিবেশীকে খবর দেন। এরপর খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে বৃদ্ধা মৃত অবস্থায় পড়ে আছেন।

বৃদ্ধার গলায় ও পেটে গভীর ক্ষত দেখা গিয়েছে। কোনও ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে হোমিসাইড শাখা। কী উদ্দেশ্যে তাঁকে খুন করা হয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। চুরি বা ডাকাতির জন্য খুন করা হয়েছে? নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেশী ও আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ কুকুর। ঘটনাস্থলে গিয়েছেন অপরাধ দমন শাখার যুগ্ম কমিশনার মুরলীধর শর্মা ও ডিসি এসইডি অজয় প্রসাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+