সন্তানের বার্থ সার্টিফিকেটে থাকবে শুধু মায়ের নাম! কিন্তু কীভাবে? যশকে নিয়ে ফিরহাদের কাছে গেলেন নুসরত
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটাই চর্চা নুসরত এবং যশ! সন্তানের বাবাকে? সে নিয়েও চর্চার শেষ নেই। তবে গত কয়েকদিন আগে কার্যত সমস্ত চর্চা, জল্পনাকে পিছনে ফেলে নিজেকে সামনে নিয়ে আসেন নুসরত।
গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটাই চর্চা নুসরত এবং যশ! সন্তানের বাবাকে? সে নিয়েও চর্চার শেষ নেই। তবে গত কয়েকদিন আগে কার্যত সমস্ত চর্চা, জল্পনাকে পিছনে ফেলে নিজেকে সামনে নিয়ে আসেন নুসরত।
কিন্তু সেখানেও সেই একই প্রশ্নের মুখোমুখি হয়েছে সাংসদ-অভিনেত্রীকে। যদিও কৌশলে অভিনেত্রীর জবাব ছিল, যশের সঙ্গে ভালো অভিভাবকত্ব কাটাচ্ছেন তিনি।
তাঁর এহেন মন্তব্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে নুসরত এবং যশের সম্পর্ককে ঘিরে। তাহলে কি নুসরতের সন্তানের বাবা যশ! এমন প্রশ্নও উঠতে শুরু করে।

চমকে কলকাতা পুরসভা পৌঁছে যান সাংসদ
কিন্তু হঠাত করে সবাইকে চমকে কলকাতা পুরসভা পৌঁছে যান সাংসদ নুসরত। সঙ্গে যান যশ। জল্পনার একেবারে শীর্ষে থাকা দুই জুটি হঠাত কেন পুরসভাতে? তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়। তবে পুরসভাতে ঢুকে সরাসরি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিমের চেম্বারে পৌঁছে যান দুজনে। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয়। প্রথমে তাঁদের মধ্যে কি নিয়ে বৈঠক তা জানা যায়নি। তবে জানা গিয়েছে মূলত বাচ্চার বার্থ সার্টিফিকেট তৈরি নিয়ে আলোচলা হয়েছে।

মায়ের নাম রাখতে চান নুসরত
সূত্রের খবর, সন্তানের বার্থ সার্টিফিকেটে বাবার নাম নয়, শুধুমাত্র মায়ের নাম রাখতে চান নুসরত। সেজন্য কী করতে হবে, তা জানতে কলকাতা পুরসভায় যান সাংসদ- অভিনেত্রী নুসরত জাহান। আর এতে প্রশ্ন উঠছে যশ নিয়ে চলা সমস্ত জল্পনা কি তাহলে এখানে ইতি?
শুধু বন্ধু হিসাবে নুসরতের পাশে সে! তবে পুরসভাতে সাংবাদিকদের মুখোমুখি হন যশ। কেন হঠাত পুরসভাতে আসা? সেই বিষয়ে অভিনেতা জানিয়েছেন, ''টিকা নিতেই এখানে আসা। আর অন্য কোনও কারণ নেই।''
এর থেকে বেশি কিছু বলতে চাননি তিনি। এমনকি ফিরহাদের সঙ্গে তাঁদের কি আলোচনা হয়েছে এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি। তবে জানা গিয়েছে, পুরসভার স্বাস্থ্য বিভাগেও যান তাঁরা। সেখানে বিস্তারিত ভাবে সমস্ত বিষয় জানার চেষ্টা করেন।

নুসরত মুখ খুললেন ছেলে ঈশানের বাবাকে নিয়ে
গত কয়েকদিন আগে নুসরত জাহান এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন। সবেমাত্র ছোট্ট ইশানের জন্ম হয়েছে গত ২৬ অগাস্ট। তারপর সেভাবে যে বেবিফ্যাট শরীরে দানা বাঁধেনি, তা সদ্য মা হওয়া নুসরত জাহান প্রকাশ্যে আসতেই তা ধরা পড়ল। নুসরতকে দেখেই মিডিয়ার ভিড় কার্যত উপচে পড়ে। তখনই প্রসঙ্গ ওঠে , সন্তান ঈশানের।
প্রসঙ্গ ওঠে ঈশানের বাবাকে নিয়ে। প্রশ্ন ওঠে কবে দেখা যাবে নুসরতের ছেলে ঈশানকে। নুসরত তার জবাবে জানান, ' ওর (ঈশান) বাবা চাইলে তবেই ওকে দেখা যাবে। আপাতত ছেলেকে সবথেকে ভালো সামলাচ্ছেন তার বাবা। ' একই সঙ্গে নুসরত জানান, আপাতত পরিবারের বাইরে কারোর কাছে ছেলেকে যেতে দিচ্ছেন না ঈশানের বাবা।

শুধু মায়ের নাম কেন?
ঈশানের পিতৃপরিচয় নিয়ে পর পর প্রশ্ন ধাওয়া করতে থাকে নুসরতকে। ঈশানের বাবা কে? এই জল্পনা নুসরতের গর্ভবতী হওয়ার সময় থেকেই দানা বাঁধে। এদিন সেই প্রশ্ন উঠতেই নুসরত বলেন, 'বাবা জানেন বাবা কে! একজন মহিলাকে এই প্রশ্ন করা মানে ,তাঁর গায়ে কালি ছেটানো। সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তবে আপাতত আমি আর যশ খুব ভালো সময় কাটাচ্ছি। ' একই সঙ্গে নুসরত জানান, যে আপাতত তিনি মাতৃত্ব পুরোদমে উপভোগ করছেন।
এরপরেও শুধু মায়ের নাম কেন?
বাবার সঙ্গে ভালো সময় কাটালেও কেন বার্থ সার্টিফিকেটে শুধু মায়ের নাম রাখতে চাইছেন অভিনেত্রী? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অভিনেত্রীর এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন সমাজের একাংশ।












Click it and Unblock the Notifications