নুসরত থেকে লকেট, সংসদের অন্দরে বাঙালি সাংসদদের ছবি ভাইরাল
২৩ মে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক ভোট পরিসংখ্যান সামনে এসেছে। দেখা গিয়েছে, ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলাই সবচেয়ে বেশি সংখ্যক মহিলা সাংসদ পাঠাতে চলেছে।
২৩ মে ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক ভোট পরিসংখ্যান সামনে এসেছে। দেখা গিয়েছে, ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলাই সবচেয়ে বেশি সংখ্যক মহিলা সাংসদ পাঠাতে চলেছে। আর এই সাংসদদের মধ্যে রয়েছেন লকেট চট্টোপাধ্যায় থেকে নুসরত জাহানরা। ইতিমধ্য়েই তাঁদের সকলের ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হতে শুরু করে।

নুসরত-মিমি
সংসদের বাইরে পশ্চিমী ঘরানার পোশাকে ধরা দিয়েছেন বাংলার নব নির্বাচিত দুই সাংসদ। নুসরত জাহান ও মিমি চক্রবর্তীর এই ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সংসদের অন্দরে নুসরত
তৃণমূলের প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটে বসিরহাটের ময়দান ছিনিয়ে নিয়েছেন নুসরত জাহান। আর সংসদভবনের মধ্যে তাঁর এই ছবিতে তাঁর সেই আত্মবিশ্বাস ফুটে উঠেছে।
কেন্দ্রীয় হল-এ বাঙালি সাংসদরা
যেদিন এনডিএর তরফে প্রধানমন্ত্রী হিসাবে মোদী সাংসদদের সমর্থনে নির্বাচিত হয়েছিলেন। এই ছবি সেই দিনের। বিজেপির রাজ্যসভা সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় এই ছবিগুলি পোস্ট করেন । সংসদের অন্দরে বিজেপি শিবিরের উচ্ছ্বাসের দৃশ্য এমন ছবিতে ধরা পড়েছে।

ভাইরাল মিমির ছবি!
মিমি চক্রবর্তীর এই ছবি বেশ ভাইরাল হয়ে গিয়েছে। সংসদভাবনের সামনে মিমির এই ছবি নিয়ে অবশ্য উঠে আসছে সমালোচনার ঝড়ও।
লকেট চট্টোপাধ্যায়ের ছবি
সংসদ ভাবনের সামনে দাঁড়িয়ে লকেট চট্টোপাধ্য়ায় এই ছবি পোস্ট করে হুগলির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর এই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications